Jasprit Bumrah Injury Update: শ্রীলঙ্কায় টেস্ট থেকে ছিটকে গেলেন বুমরা, পরিবর্তে কে
আগামী ১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ভারতের সেরা পেস তারকা জাসপ্রীত বুমরাহ্। হাঁটুতে অস্বস্তি ও দীর্ঘমেয়াদী চোটের ঝুঁকির কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট এই কড়া সিদ্ধান্ত নিয়েছে।
Jasprit Bumrah Injury Update: আগামী ১৫ অগাস্ট থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ভারতের সেরা পেস তারকা জাসপ্রীত বুমরাহ্। হাঁটুতে অস্বস্তি ও দীর্ঘমেয়াদী চোটের ঝুঁকির কথা মাথায় রেখে টিম ম্যানেজমেন্ট এই কড়া সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বমানের এই বোলারের ফিটনেস যে কোনো দ্বিপাক্ষিক সিরিজের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ চলাকালীন বাঁ হাঁটুতে আঘাত পান বুমরাহ্।
বুমরাহ-র ফিটনেস নিয়ে প্রশ্ন ছিল
সেই চোটের কারণেই লর্ডসে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচেও মাঠে নামা হয়নি বুমরাহ-কে। প্রাথমিকভাব টেস্ট স্কোয়াডে নাম থাকলেও বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সিলেন্স’-এ স্বাস্থ্য পরীক্ষার পর দেখা যায়, মাঠে নামার মতো সম্পূর্ণ ফিট নন তিনি। দীর্ঘমেয়াদী ঝুঁকির কথা ভেবেই বোর্ডের মেডিকেল টিম তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কেন বুমরাহ্-র ফিটনেস রক্ষা করা সবচেয়ে জরুরি?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ কিংবা কোনো দ্বিপাক্ষিক সিরিজ সাময়িকভাবে গুরুত্বপূর্ণ মনে হলেও ভারতীয় ক্রিকেটের মূল দূরদর্শী লক্ষ্য হলো ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটে বুমরাহ্-র মতো বোলারের বিকল্প খুঁজে পাওয়া অসম্ভব। ৩টি ফরম্যাটেই ভারতীয় বোলিং আক্রমণের মূল স্তম্ভ তিনি। সামান্য অস্বস্তি থাকা অবস্থায় শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলানো হলে চোট আরও বড় আকার ধারণ করার আশঙ্কা থেকে যেত। এর আগেও পিঠের চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে কাটাতে হয়েছিল তাঁকে। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কা সিরিজ হাতছাড়া হলেও ২০২৭ সালের ৫০ ওভারের মেগা ইভেন্টের জন্য বুমরাহ্-কে একশো শতাংশ সতেজ রাখাটাই বোর্ডের আসল অগ্রাধিকার হওয়া উচিত।
শ্রীলঙ্কা সফরে ভারতীয় পেস অ্যাটাকের চ্যালেঞ্জ
আগামী ১৫ অগাস্ট গলে শুরু হতে চলা টেস্ট সিরিজে অধিনায়ক শুভমান গিল এবং নতুন পেস ব্যাটারির জন্য এটি বড় পরীক্ষা হতে যাচ্ছে। প্রসঙ্গত, শ্রীলঙ্কায় টিম ইন্ডিয়া দুটি টেস্ট খেলবে। প্রথম টেস্ট ১৫ অগাস্ট থেকে গলে। আর দ্বিতীয় তথা সিরিজের টেস্ট ২৩ অগাস্ট থেকে কলম্বোয়। বুমরাহ্-র অনুপস্থিতিতে বোলিং বিভাগের ভার থাকবে মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা এবং তরুণ পেসারদের কাঁধে। তবে ২০২৭ বিশ্বকাপের মঞ্চে দলকে চ্যাম্পিয়ন করতে হলে বুমরাহ্-র মতো মহামূল্যবান সম্পদকে এখন থেকেই আগলে রাখাই বুদ্ধিমানের কাজ।