Eden Gardens Dhoni: ইডেনে কালই কি শেষ ম্যাচ ধোনির? চড়ছে পারদ

প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে (১১ ম্যাচে ১১ পয়েন্ট) কাল এমএস ধোনিদের বিরুদ্ধে জিততেই হবে।

MS Dhoni. (Photo Credits: X)

KKR vs CSK: আগামিকাল, বুধবার ইডেন গার্ডেন্সে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে (১১ ম্যাচে ১১ পয়েন্ট) কাল এমএস ধোনিদের বিরুদ্ধে জিততেই হবে। তবে রাহানেদের 'ডু অর ডাই' ম্যাচের চেয়েও কলকাতার দর্শকদের আগ্রহের জায়গায় এটাই হয়তো ৪৩ বছরের ধোনির ইডেনে শেষ ম্যাচ হতে চলেছে। গতবারও এমন একটা কথা দারুণভাবে শোনা গিয়েছিল।

মঙ্গলে ইডেনে প্র্যাকটিশ করলেন না ধোনি

কলকাতায় ধোনির ফেয়ারওয়েল ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক। কিন্তু ধোনি অবসর না নিয়ে ফের এ বছর আইপিএলে খেলছেন। তবে এবার ধোনি আর চেন্নাইয়ের যা পারফরম্যান্স, তাতে আগমী বছর মাহি ফের আইপিএল খেললে অবাকই হতে হবে। নামটা যেহেতু ধোনি, আর ফ্র্য়াঞ্চাইজিটা যেহেতু সিএসকে। তাই অবাক, অপ্রত্য়াশিত কিছু হতেও পারে যদিও।

ইডেনে কি বুধবারই শেষ ম্যাচ ধোনির?

এবার আইপিএলের ফাইনাল ইডেনে

চলতি আইপিএলে এটাই ইডেনে লিগ পর্বে শেষ ম্যাচ। রাহানেরা বিদায় নিলে এবারের মত আইপিএলে ধোনিদের বিরুদ্ধে ম্যাচটাই ইডেনে কলকাতার শেষ ম্যাচ হতে পারে। এবারের আইপিএলের ফাইনাল হবে ইডেন গার্ডেন্সে, ২৫ মে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement