IPL 2025: সংঘর্ষ বিরতি হতেই আগামী সপ্তাহেই শুরুর পথে আইপিএল, জানুন কবে, কোথায় প্রথম ম্যাচ
গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ ফ্লাডলাইট খারাপের কারণে বাতিল হয়ে য়াওয়ার পর থমকে যায় টুর্নামেন্ট।
IPL 2025: সংঘর্ঘ বিরতিতে রাজি হয়েছে ভারত-পাকিস্তান। দুই দেশেই আর একে অপরের বিরুদ্ধে কোনওরকম সামরিক কার্যকলাপে জড়িত থাকবে না। এমন ঘোষণার পর আইপিএল শুরু করতে উদ্যোগী হয়েছে বিসিসিআই (BCCI)। এমন খবরই প্রকাশিত হয়েছে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে। তবে এখনও বোর্ড কর্তারা এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের অনুমোদনের ওপরই ছাড়ছেন। দ্রুত আইপিএল শুরু নিয়ৈ বৈঠকে বসতে পারেন গর্ভনিং কাউন্সিলের সদস্যরা।
সরকার সবুজ সঙ্কেত দিলে আগামী সপ্তাহেই শুরু আইপিএল
তবে মুখ যাই বলুন, আর দেরী না করে আগামী বৃহস্পতি অথবা শুক্রবার থেকেই আইপিএল শুরু করতে মরিয়া বোর্ড কর্তারা। গত বৃহস্পতিবার ধরমশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ ফ্লাডলাইট খারাপের কারণে বাতিল হয়ে যাওয়ার পর টুর্নামেন্টকে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। এরপর পরদিন, শুক্রবার সকালে আইপিএল বন্ধ করার কথা জানিয়েছিল বোর্ড। খুব সম্ভবত, আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার লখনৌয়ে ঋষভ পন্থদের সুপার জায়েন্টসদের সঙ্গে বিরাট কোহলিদের আরসিবি-র মধ্যে ম্যাচ দিয়েই শুরু হবে আইপিএলের বাকি অংশ। এরপরই হায়দরাবাদে হওয়ার কথা নাইট রাইডার্স বনাম সান রাইর্জাস ম্যাচ।
যুদ্ধের আশঙ্কা শেষ, ফিরছে আইপিএল
গোটা ভারত জুড়েই হবে টুর্নামেন্ট
যুদ্ধবিরতির পর আইপিএল গোটা ভারতেই আয়োজন করতে চায় বিসিসিআই। এবারের আইপিএলে আর ১৬টি ম্যাচ বাকি আছে। ফাইনাল সপ্তাহ খানেক পিছিয়ে কলকাতার ইডেন গার্ডেন্সেই হওয়ার সম্ভাবনা প্রবল। সূচিতে শুধু তারিখ পরিবর্তন ছাড়া আর বদল আসছে না। বিদেশী ক্রিকেটারদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে যোগাযোগ করছে বোর্ড।