INDW vs SRIW: শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে সহজ জয় দিয়ে শুরু হরমনপ্রীত কৌরদের

শ্রীলঙ্কায় আয়োজিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শুরুটা দারুণ হল ভারতীয় মহিলা দলের। রবিবার কলম্বোয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে আয়োজক দেশ শ্রীলঙ্কাকে সব বিভাগে পরাস্ত করে ৯ উইকেটে হারালেন হরমনপ্রীত কৌররা।

Photo Credit_Twitter

কলম্বো, ২৭ এপ্রিল: আর পাঁচ মাস পরেই দেশের মাটিতে ওয়ানডে বিশ্বকাপে খেলতে নামবেন হরমনপ্রীত কৌরার, তার আগে ত্রিদেশীয় টুর্নামেন্টে অভিযান শুরু হল ভারতকীয় মহিলা ক্রিকটে দল।বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ৫০ ওভার থেকে কমে ৩৯ ওভারের হয়। প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কার ইনিংস ১৪৭ রানে গুঁটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারতীয় মহিলা দল। ৬২ বলে অপরাজিত ৫০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াচের সেরা নির্বাচিত হন ভারতের ওপেনার প্রতিকা রাওয়াল। তিনে নেমে ৭১ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হর্লিন দেওল। ওপেন করতে নেমে স্মৃতি মন্ধনা ৪৬ বলে ৪৩ রানের দুরন্ত ইনিংস খেলেন। ৩১ রানে ৩ উইকেটের দারুণ স্পেল করে শ্রীলঙ্কাকে কম রানে বেঁধে রাখেন ভারতের স্পিনার স্নেহ রানা। দেশের জার্সিতে অভিষেক ম্যাচে নেমে অন্ধ্রপ্রদেশের বাঁ হাতি স্পিনার নেল্লাপুরেড্ডি শ্রী ছারানি ২টি উইকেট নেন। দীপ্তি শর্মাও ২টি উইকেট দখল করেন।

এই ত্রিদেশীয় ওয়ানডে ফর্ম্যাটের টুর্নামেন্টে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও খেলছে দক্ষিণ আফ্রিকা। ভারতীয় মহিলা দলের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, মঙ্গলবার। টুর্নামেন্টে তিনটি দল লিগ পর্যায়ে নিজেদের মধ্যে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় থাকা প্রথম দুটি দল খেলবে ফাইনালে। ১১ মে কলম্বোয় ফাইনাল।

পহেলগামের ঘটনার সোকে কালো আর্ম ব্যান্ড পরে নামলেন হরমনপ্রীত কৌররা

চলতি বছর সেপ্টেম্বরে ভারতে আয়োজিত হতে চলেছে মহিলাদের ওয়ানডে আইসিসি বিশ্বকাপ। ২৯ সেপ্টেম্বর থেকে ৮টি দেশকে নিয়ে ভারতের পাঁচটি শহরে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড,নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে হবে এই বিশ্বকাপ। শ্রীলঙ্কায় চলতি ত্রিদেশীয় টুর্নামেন্টকে এই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement