Asian Games 2026: অপরাজিত দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবার রিকার্ভ তিরন্দাজিতে সোনা ভারতের মেয়েদের

এশিয়ান গেমসের মঞ্চে ঐতিহাসিক স্বর্ণযুগ শুরু হল ভারতীয় তিরন্দাজির। গত চার দশক ধরে বিশ্ব তিরন্দাজিতে যাদের একছত্র আধিপত্য, সেই মহাপরাক্রমশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারতের মেয়েরা। ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫-৩ সেট পয়েন্টে জয় ছিনিয়ে এনে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতল ভারত।

India women recurve archery team. (Photo Credits:X)

Asian Games 2026:  এশিয়ান গেমসের মঞ্চে ঐতিহাসিক স্বর্ণযুগ শুরু হল ভারতীয় তিরন্দাজির। গত চার দশক ধরে বিশ্ব তিরন্দাজিতে যাদের একছত্র আধিপত্য, সেই মহাপরাক্রমশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দিল ভারতের মেয়েরা। ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর ৫-৩ সেট পয়েন্টে জয় ছিনিয়ে এনে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে প্রথমবার এশিয়ান গেমসে সোনা জিতল ভারত।  নজির গড়ে সোনাজয়ী ভারতের তিন সদস্যের দলে আছেন অঙ্কিতা ভকত, আকৃতি শর্মা ও কুমকুম মোহোদ। চলতি এশিয়ান গেমসে ভারতের এটি দশম সোনা। এর আগে কম্পাউন্ড তিরন্দাজি থেকে এসেছে ২টি সোনা। পদক তালিকাল ভারত এখন অষ্টম স্থানে আছে (১০টি সোনা, ২৩টি রুপো, ৩৩টি ব্রোঞ্জ)।

দুরন্ত পারফরম্যান্স

সোনার লড়াইয়ে নামার আগে থেকেই সমীকরণ ছিল অত্যন্ত কঠিন। প্রতিপক্ষ অলিম্পিক ও বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, যাদের হারিয়ে সোনার পদক ছিনিয়ে আনা কার্যত অসম্ভব বলে মনে করা হত। কিন্তু জাপানের বুকে সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন ভারতের তিন নির্ভীক তিরন্দাজ—অঙ্কিতা ভকত, কীর্তি শর্মা এবং ১৭ বছর বয়সী তরুণী কুমকুম অনিল মোহোদ।

এল ঐতিহাসিক সোনা,দেখুন ভিডিও

ফাইনালে কী হবে

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জমে ওঠে। প্রচন্ড হাওয়া এবং মানসিক চাপের মুখে দাঁড়িয়ে প্রথম সেটে দুই দলই ৫৪ পয়েন্ট করে তোলে, ফলে পয়েন্ট ভাগাভাগি হয়ে স্কোরলাইন দাঁড়ায় ১-১। দ্বিতীয় সেটেও একই নাটকীয় সমতা বজায় থাকে। দুই দলই ৫৬ পয়েন্ট সংগ্রহ করায় স্কোর দাঁড়ায় ২-২।

ম্যাচের মোড় ঘোরে তৃতীয় সেটে

তবে ম্যাচের আসল মোড় ঘোরে তৃতীয় সেটে। ভারতের তিরন্দাজদের নিখুঁত নিশানার মুখে দাঁড়িয়ে মানসিক চাপে ভুল করে বসেন কোরিয়ার বিশ্বমানের তিরন্দাজরা। পর পর তিনটি ৮ মেরে ব্যাকফুটে চলে যায় কোরীয় ব্রিগেড। সেই মোক্ষম সুযোগ হাতছাড়া করেননি ভারতের মেয়েরা। ৫৫-৫২ পয়েন্টে তৃতীয় সেট পকেটে পুরে ৪-২ ব্যবধানে এগিয়ে যায় ভারতীয় দল।

উত্তেজক ফাইনাল

চতুর্থ সেটে স্নায়ুর চাপ পৌঁছায় চরমসীমায়। কোরিয়া তোলে ৫৪ পয়েন্ট। অন্য দিকে, কীর্তির একটি তীর লক্ষ্যভেদের পর প্রথমে ৮ নম্বর দেওয়া হলেও, ভারতীয় শিবিরের আবেদনের ভিত্তিতে টার্গেট চেকের পর তা ৯ পয়েন্ট বলে ঘোষণা করা হয়। এর ফলে চতুর্থ সেটেও ৫৪-৫৪ পয়েন্টে সমতা ফেরে। ড্র হওয়া এই শেষ সেটে ১ পয়েন্ট অর্জন করতেই মোট ৫-৩ সেট পয়েন্টে সোনা নিশ্চিত করে ফেলে ভারত।

চিনকে হারিয়ে ফাইনালে ওঠেন ভারতের মেয়েরা

এর আগে সেমিফাইনালে চিনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রথমবার এশিয়ান গেমসের ফাইনালে পা রেখেছিল ভারত। ২০২৩ হ্যাংঝাউ গেমসের ব্রোঞ্জ পদককে এবার সরাসরি সোনায় রূপান্তরিত করে এক নতুন যুগের সূচনা করলেন অঙ্কিতারা। দক্ষিণ কোরিয়ার দীর্ঘ ৪৪ বছরের একচ্ছত্র আধিপত্য ভেঙে দিয়ে ভারতীয় তিরন্দাজির ইতিহাসে এই দিনটি চিরকাল সোনালী অক্ষরে লেখা থাকবে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement