India vs Zimbabwe T20 Series 2026: বৃহস্পতিবার থেকে জিম্বাবোয়েতে শুরু টিম ইন্ডিয়ার টি-২০ সিরিজ, জানুন ক্রীড়াসূচি
India vs Zimbabwe T20 Series 2026: ইংল্যান্ড সফর সেরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মধ্যেই ফের মাঠে নামতে চলেছে ভারতীয় টি-২০ দল।
India vs Zimbabwe T20 Series 2026: ইংল্যান্ড সফর সেরে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মধ্যেই ফের মাঠে নামতে চলেছে ভারতীয় টি-২০ দল। বৃহস্পতিবার, ২৩ জুলাই থেকে জিম্বাবোয়ের হারারেতে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজে খেলতে নামছে শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাবে। প্রথম ম্যাচ ২৩ জুলাই, দ্বিতীয়টি ২৫ জুলাই এবং শেষ ম্যাচ ২৬ জুলাই। ভারতীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিট থেকে শুরু হবে প্রতিটি ম্যাচ। ক দিন আগেই ইংল্যান্ডে টি-২০ সিরিজে ০-৪ পরাস্ত হয় টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ে সফরেও ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিলক ভর্মা। সবার নজর থেকে বৈভব সূর্যবংশীর দিকে।
প্রথম জয়ের খোঁজে অধিনায়ক শ্রেয়স আইয়ার
টিম ইন্ডিয়ায় অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি জিম্বাবোয়ে সফরে একাধিক তরুণ প্রতিভাকেও সুযোগ দিয়েছে নির্বাচকরা। দেশের টি-২০ অধিনায়ক হওয়ার পর এখনও পাঁচটা ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয় অধরা শ্রেয়স আইয়ারের। জিম্বাবোয়েতে প্রথম জয়ের খোঁজে টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার. আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের পর বৈভব সূর্যবংশী, সূর্যাংশ শেডগে, প্রিন্স যাদব ও মায়াঙ্ক যাদবদের মতো ক্রিকেটারদের উপরও নজর থাকবে। দলে রয়েছেন ঈশান কিশান ও প্রভসিমরন সিং, দু'জনই উইকেটরক্ষকের ভূমিকায়। ব্যাটিং বিভাগে শ্রেয়স, অভিষেক শর্মা, তিলক বর্মা, রিঙ্কু সিং ও শিবম দুবের মতো পরিচিত মুখ রয়েছে। অন্যদিকে স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন বরুণ চক্রবর্তী, সঙ্গে রয়েছেন হর্ষ দুবে। পেস বিভাগে দায়িত্ব সামলাবেন যশ ঠাকুর, অশোক শর্মা, প্রিন্স যাদব ও ময়াঙ্ক যাদব।
ভারতকে চমকে দেওয়ার আশায় সিকান্দার রাজা-রা
অন্যদিকে, ঘরের মাঠে ভারতকে কঠিন লড়াই দেওয়ার লক্ষ্য নিয়ে নামবে জিম্বাবোয়ে। দলের অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর নেতৃত্বে দলে রয়েছেন রায়ান বার্ল, ব্রায়ান বেনেট, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড নগারাভা, ব্র্যাড ইভান্স এবং বেন কারানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। হারারের পরিচিত পরিবেশকে কাজে লাগিয়ে ভারতের বিরুদ্ধে চমক দিতে চাইবে জিম্বাবোয়ে। এই সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক সিরিজ ভারতের কাছে ভবিষ্যতের আন্তর্জাতিক সূচির আগে বেঞ্চ স্ট্রেংথ যাচাই করার বড় সুযোগ। একই সঙ্গে নতুন ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রমাণ করারও সুযোগ থাকবে।
জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের টি-২০ দল :
শ্রেয়স আইয়ার (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা, তিলক ভর্মা (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটরক্ষক), শিবম দুবে, সূর্যাংশ শেডগে, রিঙ্কু সিং, হর্ষ দুবে, বরুণ চক্রবর্তী, প্রিন্স যাদব, যশ ঠাকুর, অশোক শর্মা, মায়াঙ্ক যাদব, প্রভসিমরন সিং (উইকেটরক্ষক)।
তিন ম্যাচের টি-২০ সিরিজের সূচি
প্রথম ম্যাচ- ২৩ জুলাই, বৃহস্পতিবার
দ্বিতীয় ম্যাচ- ২৫ জুলাই, শনিবার
তৃতীয় ম্যাচ- ২৬ জুলাই, রবিবার
(তিনটি খেলাই ভারতীয় সময় বিকেল সাড়ে ৪টে থেকে শুরু)।
টিভি ও অ্যাপে কীভাবে দেখা যাবে খেলা
সিরিজের সব কটি ম্যাচ সরাসরি দেখা যাবে ইউনাইটেড ৮ স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও জি ফাইভ অ্যাপের মাধ্যমে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)