Team India: ভারতীয় দলে প্রত্যাবর্তন ভূবনেশ্বর কুমারের, কিউই সফরের টি-২০ দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। আসন্ন এই সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোয়াড এবং ইন্ডিয়া 'এ' (India 'A') দল— উভয়ই প্রকাশ করা হয়েছে।

Team India. (Photo Credits:X)

Team India: নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করল বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (BCCI)। আসন্ন এই সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি আন্তর্জাতিক স্কোয়াড এবং ইন্ডিয়া 'এ' (India 'A') দল— উভয়ই প্রকাশ করা হয়েছে। সবচেয়ে বড় চমক অভিজ্ঞ সুইং বোলার ভুবনেশ্বর কুমারের টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়ারকে এবং সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তিলক বর্মাকে। অন্যদিকে, ইন্ডিয়া 'এ' দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন ধ্রুব জুরেল, তবে ফিটনেসের ওপর নির্ভর করে দলে রাখা হয়েছে ঋষভ পান্থকে।

টি-টোয়েন্টি দলে বড় চমক ও তারুণ্যের মেলা

ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে অভিজ্ঞতার পাশাপাশি একঝাঁক প্রতিভাবান তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে। ব্যাটিং বিভাগে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষাণ, বৈভব সূর্যবংশী, তিলক বর্মার পাশাপাশি অলরাউন্ডার হিসেবে রয়েছেন অক্ষর প্যাটেল, শিবম দুবে ও নীতীশ কুমার রেড্ডি। পেস বোলিং আক্রমণে ভুবনেশ্বর কুমারের পাশাপাশি রয়েছেন আর্শদীপ সিং, ময়ঙ্ক যাদব ও প্রিন্স যাদব। স্পিন বিভাগে দেখা যাবে বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদবকে।

দেখুন ঘোষিত ভারতীয় দল

ইন্ডিয়া 'এ' দল ও ঋষভ পন্থের সুযোগ

নিউজিল্যান্ডগামী ইন্ডিয়া 'এ' দলকে নেতৃত্ব দেবেন ধ্রুব জুরেল। দলে তারকা ব্যাটার যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, সাই সুদর্শন এবং ওয়াশিংটন সুন্দরের মতো বড় নাম রয়েছে। তবে নজর কাড়ছে উইকেটকিপার-ব্যাটার ঋষভ পান্থের উপস্থিতি, যিনি পুরো ফিটনেস প্রমাণ করা সাপেক্ষে ('Subject to Fitness') দলে খেলবেন।

টি-টোয়েন্টি স্কোয়াড

ভারতের টি-টোয়েন্টি দল: শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ (উইকেটকিপার), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, শিবম দুবে, নিতীশ কুমার রেড্ডি, নমন ধীর, প্রিন্স যাদব, ময়ঙ্ক যাদব, আরশদীপ সিং, ভূবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব।

ইন্ডিয়া 'এ' স্কোয়াড

ইন্ডিয়া 'এ' দল: ধ্রুব জুরেল (অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদত্ত পাডিক্কাল, আর স্মরণ, ঋষভ পন্থ (উইকেটকিপার, ফিটনেসের অধীন), ওয়াশিংটন সুন্দর, ঔকিব নবী, আকাশ দীপ, অংশুল কম্বোজ, মানব সুতার, মুকেশ চৌধুরী, সাই সুদর্শন, যশ রাঠোর ও মুকেশ কুমার।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement