INDIA vs JAPAN T20I Live Streaming: ভারত বনাম জাপান ঐতিহাসিক টি-২০ ম্যাচ একটু পরেই, দেখুন সরাসরি সম্প্রচার ও লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে

এশিয়ান গেমস ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে একটি ঐতিহাসিক একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও আয়োজক দেশ জাপান। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক লড়াই।

Shreyas Iyer Injury (Photo Credit: BCCI/ X)

INDIA vs JAPAN T20I Live Streaming: এশিয়ান গেমস ২০২৬-এর চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে একটি ঐতিহাসিক একমাত্র টি-২০ ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত (India National Men's Cricket team) ও আয়োজক দেশ জাপান (Japan National Men's Cricket Team)। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচটি পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক লড়াই। ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবেও এই ম্যাচটি বিশেষ তাৎপর্য বহন করছে।

নয়াদিল্লিতে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার পর পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে জাপানে পৌঁছেছে ভারতীয় দল। অন্যদিকে, জাপানের মতো উদীয়মান ক্রিকেট দেশের জন্য এই 'ডেভিড বনাম গোলিয়াথ' লড়াই বিশ্ব ক্রিকেটে তাদের অবস্থান আরও মজবুত করতে সাহায্য করবে। আগামী সপ্তাহে এশিয়ান গেমস ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত, তবে সেখানে তাদের প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

ভারতীয় স্কোয়াড

শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা বৈভব সূর্যবংশী, শিবম দুবে , অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং,যশ ঠাকুর ,রবি বিষ্ণোই, বিপরাজ নিগম।

ভারত বনাম জাপান টি-২০ ম্যাচের বিস্তারিত তথ্য

কখন অনুষ্ঠিত হবে ভারত বনাম জাপান টি-২০ ম্যাচটি

ভারত বনাম জাপান একমাত্র টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ, ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ?

ম্যাচটি জাপানের তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

ম্যাচটি ভারতীয় সময় অনুসারে কায়টায় শুরু হবে

ম্যাচটি ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে। খেলা শুরুর ৩০ মিনিট আগে (সকাল ৯:০০ টায়) টস অনুষ্ঠিত হবে।

কোন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যাবে?

ভারতে টিভি দর্শকদের জন্য ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে Star Sports Network।

অনলাইনে লাইভ স্ট্রিমিং কোথায় দেখবেন?

ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন FanCode অ্যাপ এবং ওয়েবসাইটে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement