India vs Australia 3rd T20I Live Streaming: সিরিজ জিতবে কে! সরাসরি কখন, কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টি টোয়েন্টি

ভারত-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের ফয়সালা হতে চলেছে আজ, রবিবার। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ জেতার ম্যাচে জিততে মরিয়া দুই দল।

Team India (Photo Credits: Twitter)

হায়দরাবাদ, ২৫ সেপ্টেম্বর: ভারত-অস্ট্রেলিয়া টি টোয়েন্টি সিরিজের ফয়সালা হতে চলেছে আজ, রবিবার। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ জেতার ম্যাচে জিততে মরিয়া দুই দল। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলই চাইছে সিরিজ জিততে। সিরিজের প্রথম ম্যাচে হারের পরেও সিরিজ জিততে পারলে, এশিয়া কাপের ব্যর্থতা কিছুটা হলেও ঢাকতে পারবে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিজেদের দেশে অক্টোবরে বিশ্বকাপ খেলতে নামার আগে ভারত থেকে সিরিজ জিতে ফিরতে পারলে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে অস্ট্রেলিয়া।

রবিবার হায়দরাবাদে রোহিত শর্মা বনাম অ্যারন ফিঞ্চ ব্রিগেডের ম্যাচ একেবারে মারমার কাটকাট। হায়দরাবাদে এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিট নিয়ে মারামারির পর আজ ব্ল্যাকে টিকিট বিক্রি হচ্ছে। নাগপুরে রোহিত শর্মা-র ফর্মে ফেরা, বুমরা-র দলে ফেরায় টিম ইন্ডিয়া অনেকটা আত্মবিশ্বাসী। এশিয়া কাপ থেকেই ক্লোজ ম্যাচ ফিনিশ করতে পারছিল না টিম ইন্ডিয়া। আরও পড়ুন-স্ত্রী-কে জড়িয়ে ধরে কান্না ফেডেরারের

মোহালিতেও ২০৭ রান করার পরও ক্লোজ ম্যাচ ফিনিশ করতে না পারায় হারেন রোহিত শর্মা। ভারতের প্রথম একাদসে আজ পরিবর্তনের সম্ভাবনা কম। তবে শোনা যাচ্ছে হর্ষল প্যাটেলর জায়গায় খেলতে পারেন ভূবনেশ্বর কুমার।

ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ কবে, কোথায় আয়োজিত হবে

ভারত বনাম অস্ট্রেলিয়া তৃতীয় টি-২০ ম্যাচ হায়দরাবাদে, আজ রবিবার আয়োজিত হবে

কখন থেকে শুরু হবে খেলা

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে খেলা

টিভিতে কীভাবে সরাসরি দেখা যাবে ম্যাচ

স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস ওয়ান ও থ্রি-র এসডি ও এইচডি-তে সরাসরি দেখানো হবে খেলা। স্টার স্পোর্টস সিলেক্ট ১-ও সরাসরি দেখানো হবে খেলা।

অনলাইনে কীভাবে সরাসরি দেখানো হবে খেলা

ডিজনি+হটস্টারের মাধ্যমে অনলাইনে সরাসরি দেখা যাবে খেলা

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement