Team India Squad vs West Indies: ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডেতে গিল ও টি-টোয়েন্টিতে শ্রেয়সের হাতে অধিনায়কত্ব

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ আলোচনার পর সিনিয়র নির্বাচন সমিতি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক ও দল নির্বাচন করেছে।

Shubman Gill and Shreyas Iyer.

Team India Squad vs West Indies: আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই। দীর্ঘ আলোচনার পর সিনিয়র নির্বাচন সমিতি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক ও দল নির্বাচন করেছে। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে চলা এই সিরিজে ওয়ানডে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে তরুণ ওপেনার শুভমন গিলের হাতে। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন কেএল রাহুল। এই দলে রোহিত শর্মা এবং বিরাট কোহলিও অন্তর্ভুক্ত রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে দলে কেন নেই শ্রেয়স আইয়ার

অন্যদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের নেতৃত্ব সামলাবেন শ্রেয়স আইয়ার এবং সহ-অধিনায়ক করা হয়েছে তিলক বর্মাকে। ওয়ানডে দলে জম্মু-কাশ্মীরের পেসার আকিব নবী এবং পাঞ্জাবের অলরাউন্ডার নমন ধীর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। এশিয়ান গেমস খেলত ব্যস্ত থাকায় শ্রেয়স আইয়ার, জশপ্রীত বুমরা, আর্শদীপ সিংরা ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে খেলছেন না। চোট না সারায় রাখা হয়নি হার্দিক পান্ডিয়াকেও।

অবশিষ্ট ভারতীয় দলের নেতৃত্বে পন্থ, স্কোয়াডে বাংলার সুদীপ ঘরামি

পাশাপাশি, রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মর্যাদাপূর্ণ ইরানি কাপের জন্য ‘রেস্ট অফ ইন্ডিয়া’ (ROI) বা অবশিষ্ট ভারতীয় স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। সাদা বলের ক্রিকেট দল থেকে বিরতিতে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থকে রেস্ট অফ ইন্ডিয়া দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে এবং সরফরাজ খান থাকছেন সহ-অধিনায়কের ভূমিকায়।

এছাড়া, চোটের কারণে তারকা স্পিনার বরুণ চক্রবর্তী আসন্ন এশিয়ান গেমস এবং জাপান সফর থেকে ছিটকে গেছেন। নির্বাচন কমিটি তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করেছে বিপ্রাজ নিগমকে। অন্যদিকে, নিতীশ কুমার রেড্ডিকে এশিয়ান গেমসের দল থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মূল ওয়ানডে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর তিরুঅনন্তপুরমে প্রথম ওয়ানডে ম্যাচের মাধ্যমে এই রোমাঞ্চকর দ্বিপাক্ষিক সিরিজটি শুরু হতে চলেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ওয়ানডে স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), রোহিত শর্মা, বিরাট কোহলি , যশস্বী জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়, ধ্রুব জুরেল (উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, প্রসিধ কৃষ্ণা, গুরনুর ব্রার, মহম্মদ সিরাজ, আকিব নবী, নমন ধীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় টি-টোয়েন্টি স্কোয়াড

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), তিলক বর্মা (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, ইশান কিষাণ (উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, নীতীশ কুমার রেড্ডি, আর্শদীপ সিং, প্রিন্স যাদব, মায়াঙ্ক যাদব

ইরানি কাপের জন্য ‘রেস্ট অফ ইন্ডিয়া’ (ROI) স্কোয়াড

ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), সরফরাজ খান (সহ-অধিনায়ক), সনত সাংওয়ান, শিখর মোহন, সুদীপ ঘরামি, স্মরণ রবিচন্দ্রন, মানব সুথার, সারাংশ জৈন, আকাশ দীপ (ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে), মুকেশ কুমার, মুকেশ চৌধুরী, আরিয়ান জুয়াল (উইকেটকিপার), আরিয়ান পাণ্ডে, অনুকূল রয়, আয়ুষ দোসেজা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement