Pratika Rawal Ruled Out: হরমনপ্রীতদের কপালে হাত ফেলিয়ে বিশ্বকাপ শেষ প্রতীকা রাওয়ালের, অজিদের বিরুদ্ধে সেমির আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে
বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বহীন ম্য়াচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ওপেনার প্রতীকা রাওয়াল। ফলে বৃহস্পতিবার নবি মুম্বইয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না প্রতীকা।
Pratika Rawal Ruled Out: বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বহীন ম্য়াচে হাঁটুতে গুরুতর চোট পেয়ে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ (Women's ODI World Cup 2025) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ওপেনার প্রতীকা রাওয়াল। ফলে বৃহস্পতিবার নবি মুম্বইয়ে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারবেন না প্রতীকা। গতবারের চ্যাম্পিয়ন তথা অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতীকা না থাকায় বড় অসুবিধা হয়ে গেল ভারতীয় মহিলা ক্রিকেট দলের। বিশাখাপত্তনামে লিগের ম্যাচে অজিদের বিরুদ্ধে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন প্রতীকা। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্য়ান্ডের কাছে হারলেও ভারতীয় মহিলা দল চলতি বিশ্বকাপে সেমিফাইনালে উঠে কারণ হরমনপ্রীত কৌর-রা নিউ জিল্যান্ডকে হারানয়। কিউইদের বিরুদ্ধে সেই ম্যাচে ১২২ রানের দুরন্ত ইনিংস ও বল হাতে ১টি উইকেট নেন প্রতীকা।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১২২, অজিদের বিরুদ্ধে ৭৫ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন প্রতীকা
এরপরই বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দিল্লির ২৫ বছরের ওপেনার। শেফালি ভর্মার পরিবর্তে চলতি বিশ্বকাপে সুযোগ দেওয়া হয়েছিল প্রতীকা। আর নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবিশ্বাস্য পারফরম্যান্স করে তিনি নিজেকে প্রমাণও করেন।
দেখুন কীরকম চোট পেলেন প্রতীকা
কীভাবে চোট পান প্রতীকা
নবি মুম্বইয়ে গতকাল, রবিবার বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার ভারতের স্পিনার দীপ্তি শর্মার বলে সুইপ শট খেলেন, যা ২১তম ওভারের শেষ বলে ঘটে। প্রতীকা বলটি ধরার করার চেষ্টা করেন, কিন্তু তখন তাঁর পা আটকে যায় বা ঘুরে যায়, ফলে গোড়ালি ঘুরে যায় এবং হাঁটুতে আঘাত লাগে। তিনি ব্যথায় কাতরাতে কাতরাতে মাঠ থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যান। ডাক্তাররা জানিয়েছেন, আগামী এক মাস প্রতীকা মাঠে নামার মত অবস্থায় থাকছেন না। প্রতীকার চোট পাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়।