India Wins Gold at Archery World Cup: চিনে কম্পাউন্ড টিম আর্চারী ওয়ার্ল্ড কাপে সোনা জিতল ভারতের পুরুষ দল

কম্পাউন্ড পুরুষদের দল আজ শনিবার, ১০ মে তিনটি মেডেল জিতেছে যার মধ্যে একটি সোনাও রয়েছে। পুরুষদের কম্পাউন্ড টিমের অভিষেক ভার্মা (Abhishek Verma), ওজাস দেওতালে (Ojas Deotale), এবং তরুণ তারকা ঋষভ যাদব (Rishabh Yadav) ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন।

India Wins Gold at Archery World Cup (Photo Credit: Khel India/ X)

India Wins Gold at Archery World Cup: ভারত চিনের শাংহাইয়ে আয়োজিত আর্চারি বিশ্বকাপের (Archery World Cup) দ্বিতীয় পর্বে দুর্দান্ত করেছে। কম্পাউন্ড পুরুষদের দল আজ শনিবার, ১০ মে তিনটি মেডেল জিতেছে যার মধ্যে একটি সোনাও রয়েছে। পুরুষদের কম্পাউন্ড টিমের অভিষেক ভার্মা (Abhishek Verma), ওজাস দেওতালে (Ojas Deotale), এবং তরুণ তারকা ঋষভ যাদব (Rishabh Yadav) ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন। তারা একটি রোমাঞ্চকর ম্যাচে মেক্সিকোকে ২৩২–২২৮ স্কোরে পরাজিত করে সোনার মেডেল জিতে ভারতের আধিপত্যকে তুলে ধরেন। তবে মহিলা কম্পাউন্ড দলের জ্যোতি সুরেখা ভেন্নাম (Jyothi Surekha Vennam), মধুরা ধামাঙ্গাঁওকর (Madhura Dhamangaonkar), এবং চিকিতা তানিপার্থি (Chikitha Taniparthi) ফাইনালে প্রাণবন্ত লড়াই করেও ২২১–২৩৪ ব্যবধানে পরাজিত হয়ে রূপোর পদক নিয়ে সন্তুষ্ট হয়েছে। কারণ তাদের সামনে থাকা মেক্সিকান দল ছিল খুবই শক্তিশালী যারা পুরো প্রতিযোগিতায় আধিপত্য বিস্তার করেছে। India vs Sri Lanka, U19 SAFF Championship Highlights: ড্যানি মেইতৈর হ্যাটট্রিক! ৮ গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে বড় জয় ভারতের তরুণ ফুটবল দলের

আর্চারী ওয়ার্ল্ড কাপে সোনা জিতল ভারতের পুরুষ দল

এদিকে, ভারতের মিক্সড কম্পাউন্ড দলের অভিষেক ভার্মা এবং মধুরা ধামাঙ্গাঁওকর ফাইনালের সুযোগ মিস করার পর শক্তিশালীভাবে ফিরে এসেছে। তারা তৃতীয় স্থানের ম্যাচে মালয়েশিয়াকে পরাজিত করে ব্রোঞ্জ পদক পেয়েছে। এখানে উল্লেখ্য, মিক্সড ইভেন্টটি এলএ ২০২৮ (LA 2028)-এও অনুষ্ঠিত হবে। এটি কম্পাউন্ড আর্চারির বহু প্রতীক্ষিত অলিম্পিক অভিষেককে চিহ্নিত করে। ভারতীয় এই জুটি, ১৪২২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান পেলেও সেমিফাইনালে ব্রিটেনের কাছে ১৫৮-১৫৬ ব্যবধানে হেরে যায়।এছাড়া আজ সকালে মাধুরা ধামাঙ্গাঁওকার ফাইনালে ১৩৯-১৩৮ স্কোরলাইনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের ৫২ নম্বরে থাকা কার্সন ক্রাহেকে পরাজিত করে সোনা জিতেছেন। ২৪ বছর বয়সী এই ভারতীয় তিরন্দাজ তিন বছরেরও বেশি আন্তর্জাতিক বিরতির পর ফিরে এসে প্রথম সেটেই ৩০-২৬ লিড নেন নিয়ে নিজের প্রতিভা দেখান।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement