Sudirman Cup 2025: ফের বিশ্রী হারে সুদিরমান কাপ থেকে বিদায় সিন্ধু-প্রণয়রা
চিনে আয়োজিত সুদিরমান কাপে রবিবার ডেনমার্কের কাছে ১-৪ হারের পর এদিন, সিন্ধু-প্রণয়রা ১-৩ হারলেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে।
Sudirman Cup 2025: আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ঐতিহ্যের দলগত সুদিরমান কাপে প্রথম দুটি ম্য়াচে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল ভারতীয় দল (Indian Badminton team)। চিনে আয়োজিত সুদিরমান কাপে রবিবার ডেনমার্কের কাছে ১-৪ হারের পর এদিন, সিন্ধু-প্রণয়রা ১-৩ হারলেন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। টাইয়ের একটা ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে যায় ভারতের হার।
মিক্সড ডবলসে জিতে ১-০ এগিয়েও শেষে ১-৩ হার ভারতের
এদিন ইন্দোনেশিয়ার বিরুদ্ধে টাইয়ের প্রথম খেলায় দুরন্ত ছিনিয়ে নেনে ভারতের মিক্সড ডবলস জুটি তানিশা কাস্ত্রো ও ধ্রুব কাপিলা। মিক্সড ডবলসে তানিশারা জেতেন ১০-২১, ২১-১৮, ২১-১৯। টাইয়ে ১-০ এগিয়ে থেকে মহিলাদের সিঙ্গলসে নেমে এবার হারেন পিভি সিন্ধু। একেবারে খারাপ ফর্মে থাকা সিন্ধুকে ২১-১২, ২১-১৩ হারান বিশ্বের ১১ নম্বর শাটলার পুত্রি ওয়ার্দানি। চলতি বছর ১০টি ম্যাচ খেলে সিন্ধুর এটি সপ্তম হার।
ভারতের বিদায়
সিন্ধু, প্রণয় হারলেন
এরপর পুরুষদের সিঙ্গলসে হারেন এইচএস প্রণয়, তারপর মহিলাদের ডবলসে শ্রুতি মিশ্র-প্রিয়া কোনজেঙবামেদের হারে ভারতের বিদায় নিশ্চিত হয়। বৃহস্পতিবার গ্রুপ ডি-র শেষ ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সান্ত্বনার ম্যাচে নামবে ভারতীয় ব্যাডমিন্টন দল। এই গ্রুপ থেকে নক আউটে ওঠা নিশ্চিত হয়েছে ইন্দোনেশিয়া ও ডেনমার্কের।