ICC T20 World Cup 2022: টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত বাটলারের, চোটের জন্য ইংল্যান্ড দলে নেই মার্ক উড ও ডেভিড মালান

ভারতীয় দল দলে কোন পরিবর্তন না আনলেও ইংল্যান্ড দলে হয়েছে দুটি পরিবর্তন। আজকের ম্যাচে পাওয়া যাবে না মার্ক উড ও ডেভিড মালানকে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ওঠার জন্য ভারতীয় সময় দুপুর ১.৩০ টায় শুরু হবে ভারত ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচটি । অ্যাডিলেডের অ্যাডিলেড ওভালে খেলা হবে। যেখানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। ভারতীয় দল দলে কোন পরিবর্তন না আনলেও  ইংল্যান্ড দলে হয়েছে দুটি পরিবর্তন। আজকের ম্যাচে পাওয়া যাবে না মার্ক উড ও ডেভিড মালানকে। দেখে নেব দুই দলের ফাইনাল একাদশ।

ভারত একাদশ : কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, অ্যালেক্স হেলস, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ক্রিস জর্ডান।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement