HIL 2024-25: হায়দরাবাদ তুফানসের বিরুদ্ধে শুটআউটে ৩-১ ব্যবধানে জয়লাভ গোনাসিকার, আজ নির্ধারন সেমি-র
প্রথম কোয়ার্টারে টিম ব্র্যান্ড এবং দ্বিতীয় কোয়ার্টারে আমনদীপ লাকড়া হায়দরাবাদ তুফানদের গোলের সংখ্যাকে ৩ এ নিয়ে যায়। এরপর টিম গোনাসিকা প্রথম এবং শেষ কোয়ার্টারে ভিক্টর শার্লেটের একটি ব্রেস এবং দ্বিতীয় কোয়ার্টারে আরাইজিৎ সিং হুন্দালের দুর্দান্ত স্ট্রাইকের সঙ্গে লড়াই করে নির্ধারিত সময়ে স্কোরকে সমান করে দেয়।
হকি ইন্ডিয়া লিগের ২০২৪-২৫ মরশুমে গতকাল (২৮ জানুয়ারি) সন্ধ্যায় রাউরকেলার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গোনাসিকা ও হায়দরাবাদ তুফানস। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ৩-৩ স্কোরে । এরপর হায়দরাবাদ তুফানসের বিরুদ্ধে শুটআউটে ৩-১ ব্যবধানে জয়লাভ করে গোনাসিকা। খেলার শুরুতে জ্যাকব অ্যান্ডারসন ম্যাচের মাত্র ২০ সেকেন্ডের মধ্যে সবচেয়ে দ্রুততম গোল করে হকি ইন্ডিয়া লিগের ইতিহাসে তার নাম তুলে নেন। এই সময়ে হায়দরাবাদ তুফান উদযাপন শুরু করে দেয়। এরপর প্রথম কোয়ার্টারে টিম ব্র্যান্ড এবং দ্বিতীয় কোয়ার্টারে আমনদীপ লাকড়া হায়দরাবাদ তুফানদের গোলের সংখ্যাকে ৩ এ নিয়ে যায়। এরপর টিম গোনাসিকা প্রথম এবং শেষ কোয়ার্টারে ভিক্টর শার্লেটের একটি ব্রেস এবং দ্বিতীয় কোয়ার্টারে আরাইজিৎ সিং হুন্দালের দুর্দান্ত স্ট্রাইকের সঙ্গে লড়াই করে নির্ধারিত সময়ে স্কোরকে সমান করে দেয়।
শ্যুটআউটে তুফানরা প্রাথমিকভাবে এগিয়ে গেলেও গোনাসিকার হয়ে অলিভার পেইনের অসামান্য গোলকিপিং তাঁদের জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়ায়। তবে তাদের সেমিফাইনালের যোগ্যতা আজকের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করবে।
আজ হকি ইন্ডিয়া লিগে জে এস ডাব্লুউ (JSW Soorma) সুরমা হকি ক্লাব শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স (Shrachi Rarh Bengal Tigers) এর মুখোমুখি হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬টায়। তারপর ইউ পি রুদ্ররাস ( UP Rudras) তামিলনাড়ু ড্রাগনদের সঙ্গে ভারতীয় সময় ৮টা ১৫ মিনিটে খেলবে। যেটি এই মরসুমের শেষ পুল ম্যাচও হবে। দুটি ম্যাচই হবে রাউরকেলায়।