Happy Diwali 2025: গিল, কোহলি থেকে হরমনপ্রীত, স্মৃতির হাতে তারাবাজি-প্রদীপ, অনন্য কায়দায় দিওয়ালির শুভেচ্ছা আইসিসির

দিওয়ালিতে মেতেছে গোটা দেশ। ১৪৫ কোটি দেশের অন্যতম বড় উৎসব দীপাবলী এখন দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। আলোর এই উৎসবে ক্রিকেট দুনিয়ার বাসিন্দাদের শুভেচ্ছা জানাল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্টে অনন্য কায়দায় দিওয়ালি/দীপাবলীর শুভেচ্ছা জানানো হল।

ICC Poster Diwali Special. (Photo Credits:X)

Happy Diwali 2025: দিওয়ালিতে মেতেছে গোটা দেশ। ১৪৫ কোটি দেশের অন্যতম বড় উৎসব দীপাবলী এখন দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়ছে। আলোর এই উৎসবে ক্রিকেট দুনিয়ার বাসিন্দাদের শুভেচ্ছা জানাল আইসিসি (ICC)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সোশ্যাল মিডিয়া পোস্টে অনন্য কায়দায় দিওয়ালি/দীপাবলীর শুভেচ্ছা জানানো হল। ভারতীয় পুরুষ ও মহিলা দলের ক্রিকেটারদের দীপাবলীর উৎসবে সামিল হওয়ার Artificial Intellegience ছবি দিয়ে দিওয়ালির অভিনন্দন জানাল আইসিসি।

দেখুন আইসিসি-র এই দিওয়ালির শুভেচ্ছা পোস্টে কাদের কাদের ছবি আছে

কৃত্রিম বুদ্ধিমত্তা মাধ্যমে তৈরি করা এই ছবিতে আছেন ভারতীয় পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক শুভমন গিল, কোচ গৌতম গম্ভীর, রোহিত শর্মা, বিরাট কোহলি, জশপ্রীত বুমরা। পাশপাশি ছবিটিতে আছেন ভারতীয় মহিলা দলের অধিনায়িকা হরমনপ্রীত কৌর, কোচ অমল মজুমদার, স্মৃতি মন্ধনা, দীপ্তি শর্মা। আইসিসি-র দিওয়ালি স্পেশাল এই ছবিতে প্রদীপ নিয়ে দাঁড়িয়ে আছেন শুভমন গিল, গম্ভীর, স্মৃতি মন্ধনা। তারাবাজি বা ফুলঝুরি হাতে দাঁড়িয়ে কোচ অমল মজুমদার, দীপ্তি শর্মা-রা।

দেখুন দীপাবলীর শুভেচ্ছা জানিয়ে আইসিসি-র পোস্টার

বাইশ গজে এখন ভারতের রাজ

আইসিসি-র চেয়ারম্যান এখন বিসিসিআইয়ের প্রাক্তন সচিব তথা ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জয় শাহ। আইসিসি-র মোট আয়ের ৮৫-৯০ শতাংশই আসে ভারত থেকে। আইসিসি ব়্যাঙ্কিংয়ে এখন ওয়ানডে ও টি-২০ ফর্ম্যাটে শীর্ষে আছে ভারত। টেস্টে টিম ইন্ডিয়া আছে চার নম্বর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement