Mohun Bagan Club Election 2025: সামনে নির্বাচন, তাঁর আগেই মোহনবাগান ক্লাবের সভাপতির পদে ইস্তফা দিলেন টুটু বসু

Tutu basu Resigned (Photo Credit: X@RevSportzGlobal)

মোহনবাগান ক্লাবের সভাপতির পদে ইস্তফা দিয়েছেন স্বপন সাধন বসু। ময়দানে তিনি টুটু বসু নামে পরিচিত। বিদায়ী সচিব ও কার্যকরী সমিতির সদস্যদের চিঠি লিখে টুটুবাবু তাঁর এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন আসন্ন মোহনবাগান ক্লাবের নির্বাচনে সদস্যদের কাছে মনের কথা নির্দ্বিধায় বলার প্রয়োজন রয়েছে ,তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

মোহনবাগান সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন টুটু বসুঃ

মোহনবাগান ক্লাবের বিদায়ী সচিব দেবাশীষ দত্ত জানিয়েছেন সভাপতির ইস্তফাপত্রের বিষয়ে কমিটির সদস্যদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য টুটুবাবুর পুত্র সৃঞ্জয় বসু মোহনবাগানের নির্বাচনে সচিব পদে প্রার্থী হতে চলেছেন বলে খবর। সেকারণেই সভাপতি পদ থেকে টুটু বাবু সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ক্লাব সদস্যদের মধ্যে চর্চা শুরু হয়েছে।ইস্তফাপত্রে তিনি লিখেছেন , অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনী বোর্ড ইতিমধ্যে গঠন করা হয়েছে। তাই নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নিয়েছেন।ক্লাবের আগামী নির্বাচনে কারা কমিটিতে আসবেন তা সদস্যরাই ঠিক করবেন। সদস্যদের উদ্দেশ্যেও তাঁর কিছু বলার প্রয়োজন আছে ।।সভাপতির পদে থেকে কোনো পক্ষের হয়ে প্রচার করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেছেন। সে কারণেই সভাপতির পদে ইস্তফা দিয়েছেন তিনি।

ক্লাবের একাংশের ধারণা, আগামীদিন নিজের পুত্র সৃঞ্জয়ের হয়ে প্রচার করতে দেখা যেতে পারে তাঁকে। তবে সবুজ মেরুনের এবারের নির্বাচনের যা গতিপ্রকৃতি, তাতে দেবাশিসকে হারিয়ে সৃঞ্জয়ের মোহনবাগান সচিব হিসেবে ফিরে আসা নিয়ে ক্লাবের অন্দরে খুব একটা অনিশ্চয়তা এখনও দেখা যাচ্ছে না বলেই খবর। ইতিমধ্যেই একাধিক সদস্য সৃঞ্জয়ের সমর্থনে ‘তোমাকে চাই’ প্রচার শুরু করে দিয়েছেন। মোহনবাগানের ম্যাচেও এমন নানা চিত্র দেখা গিয়েছে গ্যালারিতে।বাকিটা উত্তর দেবে সময়।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement