SC East Bengal vs Hyderabad FC: আইএসএলে আজ ইস্টবেঙ্গলের মুখোমুখি হায়দরাবাদ এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (SC East Bengal vs Hyderabad FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এসসি ইস্টবেঙ্গল গাণিতিকভাবে এখনও টপ ফোরের দৌড়ে রয়েছে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য তাদের বাকি সমস্ত ফিক্সচার জিততে হবে। অন্যান্য দলের হার-জিতের ওপরে নির্ভর করছ রবি ফাউলারের দলের ভাগ্য। লিগের শুরুতে একের পর এক ম্যাচ হেরেছে লাল হলুদ ব্রিগেড। নিজেদের ৬ নম্বর ম্যাচে জয় পায় তারা। গত ম্যাচে তারা জামশেদপুরকে ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে লিগের অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদ এফসি। মানোলো মার্কেজের ছেলেরা কিছু ব্যতিক্রমী ফুটবল খেলেছে। বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে তারা। হায়দরাবাদ এফসি, এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেডের সমান পয়েন্ট রয়েছে। প্লে-অফে জায়গা করার জন্য জয় পেতে আজকেও ঝাঁপাবে নিজামরা

SC East Bengal (Photo Credits: Twitter/SC East Bengal)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে হায়দরাবাদ এফসি (SC East Bengal vs Hyderabad FC)। গোয়ার তিলক ময়দান স্টেডিয়ামে হবে এই ম্যাচ। এসসি ইস্টবেঙ্গল গাণিতিকভাবে এখনও টপ ফোরের দৌড়ে রয়েছে। প্লে অফে জায়গা করে নেওয়ার জন্য তাদের বাকি সমস্ত ফিক্সচার জিততে হবে। অন্যান্য দলের হার-জিতের ওপরে নির্ভর করছ রবি ফাউলারের দলের ভাগ্য। লিগের শুরুতে একের পর এক ম্যাচ হেরেছে লাল হলুদ ব্রিগেড। নিজেদের ৬ নম্বর ম্যাচে জয় পায় তারা। গত ম্যাচে তারা জামশেদপুরকে ২-১ গোলে হারিয়েছে। অন্যদিকে লিগের অন্যতম শক্তিশালী দল হায়দরাবাদ এফসি। মানোলো মার্কেজের ছেলেরা কিছু ব্যতিক্রমী ফুটবল খেলেছে। বর্তমানে লিগ টেবিলে চতুর্থ স্থানে রয়েছে তারা। হায়দরাবাদ এফসি, এফসি গোয়া এবং নর্থইস্ট ইউনাইটেডের সমান পয়েন্ট রয়েছে। প্লে-অফে জায়গা করার জন্য জয় পেতে আজকেও ঝাঁপাবে নিজামরা।

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: সুব্রত পাল, ড্যানি ফক্স, রাজু গায়কওয়াদ, সার্থক গোলুই, মট্টি স্টেইনম্যান, সৌরভ দাস, জ্যাক মাগোমা, নারায়ণ দাস, অঙ্কিত মুখার্জি, ব্রাইট এনোভাখারে, অ্যান্টনি পিলিংটন।

হায়দরাবাদ এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: লক্ষ্মীকান্ত কাট্টিমানি, আশীশ রাই, ওডেই ওনাইন্ডিয়া, চিংলেনসানা সিং, আকাশ মিশ্র, হিতেশ শর্মা, জোয়াও ভিক্টর, ল্লুইস স্যাস্ত্রে, হালিচরণ নারজারি, ফ্রাঙ্ক সান্দাজা, অ্যারিডেন সান্টানা।

পরিসংখ্যান: দুই দল এর আগে একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচ জেতে হায়দরাবাদ।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement