France vs Spain, Football Final, Paris Olympics 2024 Live Streaming: ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪; কখন, কোথায় সরাসরি দেখবেন

ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায়; ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমাতে

France vs Spain, Paris Olympics Final (Photo Credits: @alimo_philip & @BarcaUniversal/ X)

আজ শুক্রবার (৯ আগস্ট) প্যারিস অলিম্পিক ২০২৪ (Paris Olympics 2024)-এর স্বর্ণপদক ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ফ্রান্স। আয়োজক ফ্রান্সের লক্ষ্য থাকবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে হারানো। এই অলিম্পিকে পুরো ফুটবল টুর্নামেন্ট জুড়েই ছিল কিছু বিতর্কিত মুহূর্ত এবং নাটকীয় গোল। মরক্কো এবং মিশর উভয়ই তাদের অলিম্পিক ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে পৌঁছেছে। ব্রোঞ্জ মেডেল ম্যাচে মরক্কো ৬-০ গোলে মিশরকে হারিয়ে দেয়। এর আগে সোমবার (৫ আগস্ট) মরক্কোকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় স্পেন। উল্লেখ্য, স্পেন শেষবার অলিম্পিকে ফুটবলে স্বর্ণপদক জিতেছিল ১৯৯২ সালের বার্সেলোনায়। অন্যদিকে অতিরিক্ত সময়ের খেলায় মিশরকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফ্রান্স। ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড জ্যঁ-ফিলিপ মাতেতা জীবনের সেরা ফর্মে থেকে দলকে জয় এনে দেন। এখনও অবধি ৩৭ সাক্ষাতে স্পেন জিতেছে ১৭টিতে, ফ্রান্সের ১৩টি ম্যাচে এবং সাতটি ম্যাচ ড্র হয়েছে। Morocco Beats Egypt, Paris Olympics 2024: আধডজন গোলে মিশরকে হারিয়ে ফুটবলে প্রথম অলিম্পিক ব্রোঞ্জ জয় মরক্কোর

কবে, কোথায়, আয়োজিত হবে ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪? 

৯ আগস্ট প্যারিসের পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়াম (Parc des Princes Stadium, Paris) আয়োজিত হবে ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪।

কখন থেকে শুরু হবে ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪?

ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪?

ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্পোর্টস১৮ নেটওয়ার্কে (Sports18 1 SD এবং Sports18 1 HD TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪?

ফ্রান্স বনাম স্পেন, ফুটবল ফাইনাল, প্যারিস অলিম্পিক ২০২৪ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে জিওসিনেমা (Jio Cinema) অ্যাপে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement