FIFA Women's World Cup Day 14 Match Live Streaming: ফিফা মহিলা বিশ্বকাপ, দিন ১৪, জানুন ম্যাচের সূচি

আজ মুখোমুখি হবে আর্জেন্টিনা বনাম সুইডেন, দক্ষিণ আফ্রিকা বনাম ইতালি, পানামা বনাম ফ্রান্স এবং জ্যামাইকা বনাম ব্রাজিল

Jamaica Women's Football (Photo Credit: B/R Football/ Twitter)

ট্রান্স-তাসমান প্রতিবেশী অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ফিফা মহিলা বিশ্বকাপের নবম আসর আয়োজনের জন্য প্রস্তুত। ২০ জুলাই থেকে শুরু হয়েছে এই আসর। ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ ৩২টি দলের ফরম্যাট অনুসরণ করে আটটি গ্রুপে বিভক্ত। গ্রুপ এ থেকে এইচে প্রতিটিতে চারটি করে দল রয়েছে। প্রতি গ্রুপের দলগুলো প্রতিযোগিতার গ্রুপ পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ পর্ব শেষে আট গ্রুপ থেকে সেরা দুই দল নকআউট পর্বে যাবে, যা শুরু হবে রাউন্ড অব ১৬ দিয়ে। আজ ২ আগস্ট গ্রুপ 'জি' র প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং ইতালি, এবং গ্রুপ 'জি'র অপর ম্যাচে আর্জেন্টিনা এবং সুইডেন মুখোমুখি হবে। এরপর দিনের পরের ম্যাচে গ্রুপ 'এফ'র ম্যাচে জামাইকা বনাম ব্রাজিল এবং 'এফ'র অপর ম্যাচে পানামা বনাম ফ্রান্স খেলবে। Commonwealth Youth Games 2023: শুক্রবার থেকে ত্রিনিদাদে শুরু যুব কমনওয়েলথ গেমস

বুধবার, ২ আগস্ট

গ্রুপ জি: আর্জেন্টিনা বনাম সুইডেন (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ জি: দক্ষিণ আফ্রিকা বনাম ইতালি (দুপুর ১২ঃ৩০টায়)

গ্রুপ এফ: পানামা বনাম ফ্রান্স (দুপুর ৩ঃ৩০টেয়)

গ্রুপ এফ: জ্যামাইকা বনাম ব্রাজিল (দুপুর ৩ঃ৩০টেয়)

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে দূরদর্শনে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফিফা মহিলা বিশ্বকাপের আজকের ম্যাচ?

ফিফা মহিলা বিশ্বকাপের ম্যাচ অনলাইনে সরাসরি দেখা যাবে ফ্যানকোডে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement