English Premier League: চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটিকে টপকে তৃতীয় স্থানে উঠে এল নিউক্যাসল ইউনাইটেড

Newcastle United beat Chelsea (Photo Credit: X@NUFC)

চেলসিকে হারিয়ে পয়েন্ট টেবিলে ম্যানচেস্টার সিটি(Manchester City)কে টপকে তিনে উঠে এল নিউক্যাসল ইউনাইটেড। সেন্ট জেমস পার্কে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে  চেলসি (Chelsea)-র বিরুদ্ধে ২-০ গোলে জিতেছে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় নিউক্যাসল। জ্যাকব মার্ফির ক্রস থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি। দ্বিতীয় গোলটি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে গোলটি করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার গিমারাইস।

এই জয়ে আগামী মরসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে চলেছে এডি হাউয়ের দল নিউক্যাসল ইউনাইটেড (Newcastle United)। এই মুহুর্তে ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল (Liverpool)। সমসংখ্যক ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল। চেলসির বিরুদ্ধে জয়ের পর  ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে তারা। আর সমান ম্যাচে তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে ম্যানচেস্টার সিটি। আর ৫ নম্বরে চেলসির পয়েন্ট ৬৩। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে অ্যাস্টন ভিলা।

ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে উঠে এল নিউক্যাসল ইউনাইটেড

 

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement