Bangladesh vs Maldives, U19 SAFF Championship Live Streaming: বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ, সরাসরি দেখবেন যেখানে
বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টেয় এবং বাংলাদেশ সময় ৪ঃ৩০টেয়। সরাসরি ভারতে এবং বাংলাদেশে দেখা যাবে স্পোর্টজওয়ার্কস ইউটিউব চ্যানেলে (Sportzworkz YouTube Channel)।
Bangladesh vs Maldives, U19 SAFF Championship Live Streaming: ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ( U19 SAFF Championship) আজ, ৯ মে (শুক্রবার) শুরু হচ্ছে। এবারের আয়োজক হল ভারত। ছোটদের এই টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজিত হবে অরুণাচল প্রদেশের ইয়ুপিয়ায় (Yupia, Arunachal Pradesh)। আয়োজক ভারত টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে প্রবেশ করছে। তারা ২০২৩ সালে পাকিস্তানকে ফাইনালে পরাজিত করে। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ এবং মালদ্বীপ। বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ফুটবল দল মঙ্গলবার সকালেই ছয় দেশের সাফ অনূর্ধ্ব-১৯ পুরুষ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে এসেছে। শিরোপা জয়ের আশা নিয়ে তাদের যাত্রা শুরু ইয়ুপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়াম দিয়ে। তবে এবার বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে অন্যতম ফেভারিট দল হিসেবে মাঠে নামছে। তাদের দলের গুরুত্বপূর্ণ তারকাদের মধ্যে রয়েছেন গোলরক্ষক রাজ চৌধুরী (Raj Chowdury) এবং ডিফেন্ডার সালাহ উদ্দিন সাহেদ (Salah Uddin Sahed), যিনি ইতিমধ্যেই বাংলাদেশের দলের জন্য আন্তর্জাতিক যুব পর্যায়ে খেলে অভিজ্ঞতা অর্জন করেছেন। Europa League Final: ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটেনহ্যাম
বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ
অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫?
৯ মে অরুণাচল প্রদেশের ইয়ুপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে (Golden Jubilee Stadium in Yupia, Arunachal Pradesh) সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে মুখোমুখি হবে বাংলাদেশ বনাম মালদ্বীপ ফুটবল দল।
কখন থেকে শুরু হবে বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫?
বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টেয় এবং বাংলাদেশ সময় ৪ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫
সরাসরি টিভিতে বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ভারতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশের ব্যাপারে কোনও তথ্য নেই।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫
বাংলাদেশ বনাম মালদ্বীপ, অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৫ সরাসরি ভারতে এবং বাংলাদেশে দেখা যাবে স্পোর্টজওয়ার্কস ইউটিউব চ্যানেলে (Sportzworkz YouTube Channel)।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)