Winter Olympics: শীতকালীন অলিম্পিকে 'হীরে' জিতল ফিনল্যান্ড
শীতকালীন অলিম্পিকের (Winter Olympics 2022) এক নম্বর ইভেন্টের খেলা শেষ হল। বরফের অলিম্পিক্সে যে ইভেন্টটা সোনা জিতলে বলা হয় হীরে জয়, সেই পুরুষদের আইস হকিতে চ্যাম্পিয়ন হল ফিনল্যান্ড (Finland)।
বেজিং, ২০ ফেব্রুয়ারি: শীতকালীন অলিম্পিকের (Winter Olympics 2022) এক নম্বর ইভেন্টের খেলা শেষ হল। বরফের অলিম্পিক্সে যে ইভেন্টটা সোনা জিতলে বলা হয় হীরে জয়, সেই পুরুষদের আইস হকিতে চ্যাম্পিয়ন হল ফিনল্যান্ড (Finland)। বেজিংয়ে ফাইনালে রাশিয়াকে ২-১ গোলে হারিয়ে আইস হকিতে সোনা জিতল ফিনল্যান্ড। আইস হকির ইতিহাসে এটাই ফিনল্যান্ডের প্রথম সোনা জয়। শীতকালীন অলিম্পিকে অনেক ইভেন্টের খেলাই হয়, কিন্তু সবার চোখ থাকে আইস হকির দিকেই। ঠিক যেমন গ্রীষ্মকালীন অলিম্পিকে সবচেয়ে হাইপ্রোফাইল ইভেন্ট হল ১০০ মিটার দৌড়।
এদিকে, আজই শেষ হচ্ছে বেজিং শীতকালীন অলিম্পিক্স। ১৬টি সোনা ৩৭টি পদক জিতে পদক তালিকায় শীর্ষে থেকে শীতকালীন অলিম্পিক শেষ করল নরওয়ে।
দেখুন টুইট
সবাইকে চমকে আয়োজিক দেশ চিন ৯টি সোনা ১৫টি পদক জিতে পদক তালিকায় প্রথম তিনে শেষ করল।
Advertisement
সম্পর্কিত খবর
Train For BSF: সিট ভাঙা, অপরিষ্কার কামড়া, ট্রেনের অবস্থা দেখে ক্ষুব্ধ বিএসএফ জওয়ানরা, ভাইরাল ভিডিয়ো
Hair Care Tips: রুক্ষ শুষ্ক চুল হবে নরম। মেনে চলুন এই ঘরোয়া উপায়
Lizard In Ice Cream: সাধের আইসক্রিমে কামড় বসাতেই মুখে পড়ল টিকটিকি, হাসপাতালে ৯ বছরের কিশোর
Ginger benefits: ওজন কমাতে দারুন কাজ দেয়। জেনে নিন আদার উপকারিতা
Advertisement
Advertisement
Advertisement