LSG vs DC: মুকেশের আগুন, অভিষেকের ঝড়ে সহজ জয় দিল্লির, লখনৌকে হারিয়ে প্লে অফের কাছে দিল্লি

লখনৌ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ৮ উইকেটে জিতে প্লে অফের কাছে চলে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার লখনৌয়ে ঋষভ পন্থদের ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় গিলের গুজরাটকে ধরে ফেলল দিল্লি।

Delhi Capitals Beats LSG. (Photo Credits: X)

LSG বনাম DC, IPL 2025: মঙ্গলবার আইপিএলের বাংলার দুই ক্রিকেটারের দাপট। লখনৌ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে ৮ উইকেটে জিতে প্লে অফের কাছে চলে গেল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। মঙ্গলবার লখনৌয়ে ঋষভ পন্থদের ৮ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকায় গিলের গুজরাটকে ধরে ফেলল দিল্লি। তবে ৮ ম্যাচে ১২ পয়েন্টে থাকা গুজরাট ও দিল্লির মধ্যে নেট রান রেটে এগিয়ে থাকায় গিলরাই শীর্ষে থাকলেন, অক্ষররা দুইয়ে। আর লিগ পর্যায়ে তাদের বাকি ৬টি ম্যাচের মধ্যে অন্তত দুটি ম্যাচে জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে দিল্লির।

বাংলার দুই ক্রিকেটারের সৌজন্য দারুণ জয় দিল্লির

এদিন দিল্লির জয়ে বড় ভূমিকা নিলেন বাংলার দুই ক্রিকেটার। প্রথমে বল হাতে ৩৩ রানে ৪ উইকেট তুলে নিয়ে পন্থদের জ্বালিয়ে দিলেন বাংলার পেসার মুকেশ কুমার। এরপর রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ওপেনার অভিষেক পোড়েল ৩৬ বলে ৫১ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে জেতালেন। ওপেনার হিসেবে নামা করুণ নায়ার(১৫)-র আউটের পর তিনে নেমে ৪২ বলে ৫৭ রানের অপরাজিত দুরন্ত ইনিংস খেললেন লখনৌয়ের প্রাক্তন অধিনায়ক কেএল রাহুল। অধিনায়ক অক্ষর প্যাটেল ২০ বলে অপরাজিত ৩৪ রানের ভাল ইনিংস খেললেন। ১৩ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতল দিল্লি।

পন্থের শূন্যতা

এদিন লখনৌয়ের দুই ওপেনার আইডেন মার্করাম (৩৩ বলে ৫২), মিচেল মার্শ (৪৫) শুরুটা দারুণ করল, এরপর ব্যাটিং ব্যর্থতায় বড় রান করতে পারেনি সঞ্জীব গোয়েঙ্কার দল। বিনা উইকেটে ৮৬ থেকে, পরপর উইকেট খুইয়ে ১১০ রানে ৪ উইকেট হারায় লখনৌ। সাত নম্বরে ব্যাট করতে নেমে মুকেশ কুমারের বলে শূন্য রানে আউট হন সাড়ে ২৭ কোটি টাকার ঋষভ পন্থ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement