CSK Beats KKR: ধোনির ছক্কায় নাইটদের বিসর্জন, ইডেনেই শেষ হল রাহানেদের অভিযান

গ্রুপ লিগে কলকাতার শেষ দুটি ম্যাচ আজিঙ্কা রাহানের দলের কাছে শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। প্রথমে ব্যাট করে ১৭৯ করার পর দারুণ বল করে চেন্নাইয়ের প্রথম পাঁচটা উইকেট মাত্র ৬০ রানেই তুলে নিয়েছিলেন হর্ষিত রানা-রা।

MS Dhoni. (Photo Credits: X)

CSK বনাম KKR: এবারের আইপিএল থেকে বিদায় নিশ্চিত হল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। বুধবার রাতের ইডেনে এমএস ধোনির ক্যামিওতে চেন্নাইয়ের বিরুদ্ধে ২ উইকেটে হেরে বিদায় নিল কলকাতা (১২ ম্যাচে ১১ পয়েন্ট)। লিগে তাদের শেষ দুটি ম্যাচে জিতলেও কলকাতার আর প্লে অফে ওঠার সুযোগ থাকবে না। নাইটদের করা ১৭৯ রানটা, দু বল বাকি থাকতে ৮ উইকেচ হারিয়ে তুলে নিল চেন্নাই। ম্যাচের শেষ ওভারের আন্দ্রে রাসেলের করা প্রথম ফুলটসটা ডেলিভারিটা ছক্কা হাঁকিয়ে দলের জয়ের সব মঞ্চ তৈরি করে ফেলছিলেন ধোনি, এরপর চতুর্থ বলে কাম্বোজের বাউন্ডারিতে বিদায় নিশ্চিত হয় নাইটদের। শেষ ওভারে জিততে হলে ধোনিদের করতে হত ৮ রা, হাতে ছিল ২ উইকেট। ধোনির অভিজ্ঞতাই শেষ পর্যন্ত চেন্নাইকে চলতি আইপিএলে তাদের তৃতীয় ম্যাচে জিতিয়ে আনল। ধোনি ১৮ বলে ১৭ রানে অপরাজিত থাকলেন।

শেষের দুটি ম্যাচ রাহানের কাছে শুধুই নিয়মরক্ষার

গ্রুপ লিগে কলকাতার শেষ দুটি ম্যাচ আজিঙ্কা রাহানের দলের কাছে শুধুই নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। প্রথমে ব্যাট করে ১৭৯ করার পর দারুণ বল করে চেন্নাইয়ের প্রথম পাঁচটা উইকেট মাত্র ৬০ রানেই তুলে নিয়েছিলেন হর্ষিত রানা-রা। তখন ইডেনে অনেকেই ধরেই নিয়েছিলেন, প্লে অফের লড়াইয়ে এবার শেষ দুটি ম্যাচ হায়দরাবাদ আর বেঙ্গালুরুতে রাহানেরা জিতে অবিশ্বাস্য কিছু করে প্লে অফে উঠবেন। চেন্নাইয়ের দুই ওপেনার আয়ুষ মাত্রে ও ডেভন কনওয়ে- দুজনেই শূন্য রানে আউট হন। অভিষেক ম্যাচে নেমে উর্ভিল প্যাটেল ১১ বলে ৩১ রানের চিত্তাকর্ষক ইনিংস খেলে ফিরে যান। ৩৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দ্রুত ফিরে যান চারে নামা রবীচন্দ্রন অশ্বিন (৮) ও রবীন্দ্র জাদেজা (৬০)।

কেন বিদায় কলকাতার

কলকাতা এখান থেকে সর্বোচ্চ ১৫ পয়েন্ট পোঁছতে পারে। সেখানে এখন গুজরাট ও বেঙ্গালুরু ১৬ পয়েন্টে দাঁড়িয়ে। পঞ্জাবের তিনটি ম্যাচ বাকি থাকতে দাঁড়িয়ে ১৫, মুম্বইয়ের দুটি ম্যাচ থাকতে ১৪, আর দিল্লির তিনটি ম্যাচ বাকি থাকতে ১৩। ফলে খাতায় কলমে সরকারীভাবে কলকাতার ক্ষীণ আশা থাকলেও, আসলে রাহানেদের আর কোনও সুযোগ নেই। কারণ পঞ্জাব একটা ড্র, আর মুম্বই একটা ম্যাচে জিতলেই কলকাতার সর্বোচ্চ পয়েন্টকেও ছাপিয়ে যাবে। কলকাতার কাছে এখন চ্য়ালেঞ্জ হল প্রথম ৬-য়ে শেষ করা। কারণ ঋষভ পন্থের লখনৌ এখন ১১ বলে ১০ পয়েন্টে দাঁড়িয়ে।

একটা ওভারে তিনটি বাউন্ডারি, তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে খেলার মোড় ঘোরালেন ব্রেভিস

 

নুর আহমেদের চার উইকেট আর ব্রেভিসের ২৫ বলে ৫২-র সুবাদে জিতল চেন্নাই

একেবারে কোণঠাসা জায়গা থেকে মাত্র চার পয়েন্ট পাওয়া দলকে অক্সিজেন দেয় প্রোটিয়া অলরাউন্ডার ২৫ বলে ৫২ রানের অবিশ্বাস্য এক ইনিংস। ব্রেভিসকে আউট করে বরুণ চক্রবর্তী নাইটদের ম্যাচে ফিরিয়েছিলেন। কিন্তু এরপর ইডেনে ৪৩ বছরের তরুণ ধোনি নামার কভাবে যেন ম্যাচটা ঘুরে গেল। ৬ উইকেটে ১২৭ থেকে শিবম দুবে আর ধোনির ৪৩ রানের পার্টনারশিপটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াল। ৩১ রান দিয়ে ৪ উইকেট নেওয়া চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ ম্য়াচের সেরা হলেন। নুর এদিন আউট করেন সুনীল নারিন, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিং-কে।

নাইটদের বিদায় নিশ্চিত

প্রথমে ব্যাট করে কলকাতা নাইট রাইডার্স নির্ধারিত ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৭৯ রান। চোটের কারণে খেলতে পারেননি ফর্মে না থাকা ২২ কোটি ৭৫ লক্ষ টাকার ভেঙ্কটেশ আইয়ার। অধিনায়ক আজিঙ্কা রাহানে (৩৩ বলে ৪৮) ভাল ইনিংস খেলেন। ১ উইকেটে ৬৯ থেকে ৩ উইকেটে ৭১ হয়ে গিয়ে চাপে পড়ে গিয়েছিল কেকেআর। সেই সময় পরপর আউট হন সুনীল নারিন (২৬) ও রঘুবংশী অঙ্গকৃশ (১)। আফগান স্পিনার নুর আহমেদের করা সপ্তম ওভারের প্রথম বলে নারিন ও চতুর্থ বলে রঘুবংশী আউট হয়ে যান। পাঁচে নেমে মণীশ পান্ডে (২৮ বলে ৩৬) ও আন্দ্রে রাসেলে (২১ বলে ৩৮)-র গুরুত্বপূর্ণ পার্টনারশিপটা কাজে দিল। তবে কলকাতার রানটা যে ১৫-২০ রান কম উঠেছিল তা নিয়ে সন্দেহ ছিল না।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement