WI vs AUS 2nd Test Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ; সরাসরি দেখবেন যেখানে
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়। এই টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।
West Indies National Cricket Team vs Australia National Cricket Team, Live Streaming: ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর দ্বিতীয় টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩ জুলাই মুখোমুখি হবে WI বনাম AUS। গ্রেনাডার সেন্ট জর্জেসের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (National Cricket Stadium, St Georges, Grenada) আয়োজিত হয়েছে এই ম্যাচ। রোস্টন চেজের (Roston Chase) দল প্রথম টেস্টের প্রথম দুই ইনিংসে ভালো লড়াই দেখায়। শামার জোসেফ (Shamar Joseph) আবারও অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের আতঙ্কিত করেন। ট্রাভিস হেড (Travis Head) ব্যাট হাতে ৫৯ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসেও তাদের টপ অর্ডার আবার ভেঙে পড়ে। তবে হেড গুরুত্বপূর্ণ হাফ সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ ইনিংসে ৩০১ রান তাড়া করতে নেমে ১৪১ রানে অলআউট হয়, জশ হ্যাজলউডের (Josh Hazlewood) পাঁচ উইকেটের সুবাদে। WI vs AUS 2nd Test Winning Prediction: ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট
ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডঃ ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, ব্র্যান্ডন কিং, রোস্টন চেজ (অধিনায়ক) শাই হোপ (উইকেটরক্ষক) জাস্টিন গ্রিভস, আলজারি জোসেফ, জোমেল ওয়ারিকান, শামার জোসেফ, জেডেন সিলস, টেভিন ইমল্যাচ, অ্যান্ডারসন ফিলিপ, কেভলন অ্যান্ডারসন, মিকাইল লুইস, জোহান লেইন।
অস্ট্রেলিয়ার স্কোয়াডঃ স্যাম কনস্টাস, উসমান খোয়াজা, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, স্টিভ স্মিথ, শন অ্যাবট, স্কট বোল্যান্ড, মার্নাস লাবুশেন, ম্যাথু কুনেমান।
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ?
৩ জুলাই গ্রেনাডার সেন্ট জর্জেসের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে (National Cricket Stadium, St Georges, Grenada) আয়োজিত হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ?
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ ভারতে টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ
ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।