Welsh Fire vs Southern Brave, Hundred Dream11 Prediction: ওয়েলশ ফায়ার বনাম সাউদার্ন ব্রেভের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction
আজ, ২০ আগস্ট মুখোমুখি হবে Welsh Fire বনাম Southern Brave। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে (Sophia Gardens, Cardiff) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Welsh Fire vs Southern Brave, Hundred Dream11 Prediction: ওয়েলশ ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025)-এর ২১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ আগস্ট মুখোমুখি হবে Welsh Fire বনাম Southern Brave। কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে (Sophia Gardens, Cardiff) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ওয়েলশ ফায়ার তাদের চার ম্যাচে একটি জয় এবং তিনটি হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে। শেষ ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে ৮৩ রানে হারে তারা। অন্যদিকে, সাউদার্ন ব্রেভ আগের ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে সাত উইকেটে হেরেছে। তারাও পাঁচ ম্যাচে দুটি জয় এবং তিনটি হার নিয়ে পয়েন্ট টেবিলে সপ্তম স্থানে রয়েছে। Phil Salt Stunning Catch Video: দ্য হান্ড্রেডে অবিশ্বাস্য ফ্লাইং ক্যাচ ফিল সল্টের, দেখুন ভাইরাল ভিডিও
ওয়েলশ ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, দ্য হান্ড্রেড ২০২৫
ওয়েলশ ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে (Sophia Gardens, Cardiff) বর্তমানে আবহাওয়া বেশ ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪° সেলসিয়াস হবে এবং বৃষ্টির সম্ভাবনা ১%।
পিচ রিপোর্টঃ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে পিচে ব্যাটসম্যান এবং বোলার সবার সুযোগ থাকে। সাম্প্রতিক ম্যাচগুলিতে দ্য হান্ড্রেডে মাঝারি স্কোর দেখা গেছে, যেখানে বোলাররা ম্যাচের দ্বিতীয় ইনিংসে সুবিধা পেয়েছে এবং পেসাররা বেশিরভাগ উইকেট নিয়েছে।
টসঃ এই মাঠে আয়োজিত ১৮টি হান্ড্রেড ম্যাচের মধ্যে, চেস করা দলগুলি ৮টি ম্যাচ জিতেছে এবং প্রথমে ব্যাট করা দলগুলি ৯টি ম্যাচ জিতেছে। তাই যে দল টসে জিতবে তারা প্রথমে ব্যাট করতে চাইবে।
ওয়েলশ ফায়ার বনাম সাউদার্ন ব্রেভ, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: জনি বেয়ারস্টো
ব্যাটসম্যান: স্টিভ স্মিথ, জেসন রয়, লিউস ডু প্লুয়
অলরাউন্ডার: মাইকেল ব্রেসওয়েল, জেমস কোলস, লুক ওয়েলস
বোলার: ম্যাট হেনরি, জোফরা আর্চার, ডেভিড পেইন, টাইমাল মিলস
অধিনায়ক অপশন: জনি বেয়ারস্টো/ মাইকেল ব্রেসওয়েল
সহ-অধিনায়ক অপশন: জোফরা আর্চার/ স্টিভ স্মিথ