Virat Kohli Injury Scare: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে চোট পেলেন বিরাট কোহলি, সামনে এল রিপোর্ট

নেটে এক পেসারের মুখোমুখি হওয়ার সময় কোহলি তার হাঁটুর কাছে আঘাত পান, যার ফলে তিনি প্র্যাকটিস বন্ধ করে দেন। ভারতীয় ফিজিও স্টাফরা তার পরিচর্যা করেন, একটি স্প্রে প্রয়োগ করেন এবং একটি ব্যান্ডেজ দিয়ে সেই অংশটি মুড়ে দেন

Virat Kohli (Photo Credit: ICC/ X

Virat Kohli Injury Scare: সম্প্রতি বিভিন্ন রিপোর্ট বলছে, রবিবার (৯ মার্চ) দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে প্র্যাকটিসের সময় চোট পান ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। নেটে এক পেসারের মুখোমুখি হওয়ার সময় কোহলি তার হাঁটুর কাছে আঘাত পান, যার ফলে তিনি প্র্যাকটিস বন্ধ করে দেন। ভারতীয় ফিজিও স্টাফরা তার পরিচর্যা করেন, একটি স্প্রে প্রয়োগ করেন এবং একটি ব্যান্ডেজ দিয়ে সেই অংশটি মুড়ে দেন। জিও নিউজের রিপোর্টে জানানো হয়েছে, সামান্য ব্যথা অনুভব করা সত্ত্বেও, কোহলি মাঠে ছিলেন এবং প্র্যাকটিসে বাকি সতীর্থ এবং সাপোর্টিং স্টাফদের সঙ্গে থাকেন। ভারতীয় কোচিং স্টাফ পরে যদিও স্পষ্ট করে দিয়েছেন যে চোট গুরুতর নয় এবং কোহলি ফাইনাল খেলার জন্য ফিট। আইসিসির সব টুর্নামেন্টে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে ভারত। তবে আইসিসি নকআউটে ভারতের চেয়ে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউইরা। IND vs NZ, Champions Trophy Final Free Live Streaming: কোথায় বিনামুল্যে দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনাল?

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে চোট পেলেন বিরাট কোহলি

চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন এই ব্যাটার। চার ইনিংসে ৭২.৩৩ গড় ও ৮৩.১৪ স্ট্রাইক রেটে ২১৭ রান করেছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো ৮৪ রানের ইনিংস খেলেছেন বিরাট। তিনি ভারতের হয়ে সব চেয়ে বেশী রান করেছেন। টুর্নামেন্টে সর্বোচ্চ রান করা বেন ডাকেটের চেয়ে মাত্র ১০ রান দূরে তিনি। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ৭৪৬ রান নিয়ে গেইলের ৭৯১ রানের রেকর্ডের কাছাকাছি রয়েছেন কোহলি। ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনালে সেকারণে তিনি গুরুত্বপূর্ণ খেলোয়াড়। টুর্নামেন্টে এখনও পর্যন্ত ভারত অপরাজিত, এদিকে নিউজিল্যান্ড হেরেছে মাত্র একবার কিন্তু সেটাও ভারতের বিপক্ষে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল এবং ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর এটি ভারতের টানা তৃতীয় আইসিসি টুর্নামেন্টের ফাইনাল।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement