UAE vs NZ 1st T20I Live Streaming in India: সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০, সরাসরি দেখবেন যেখানে (ভারতীয় সময় অনুসারে)
সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়
আজ ১৭ আগস্ট দুবাইয়ে শুরু হবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরবের টি-২০ সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে ব্ল্যাকক্যাপসরা। এই সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের প্রস্তুতিতে সাহায্য করবে। ২০২৩ সালের এপ্রিলে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিউজিল্যান্ড। প্রায় চার মাস পর আবারও ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে খেলতে যাচ্ছে তারা। আগামী ২০২৪ সালের জুনে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে ব্ল্যাকক্যাপসরা। উল্লেখ্য, এর আগে কোনো টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়নি দুই দল। এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মুখোমুখি হবে ব্ল্যাকক্যাপসরা। B-Love Kandy vs Jaffna Kings, Eliminator, LPL Live Streaming: বি-লাভ ক্যান্ডি বনাম জাফনা কিংস, এলিমিনেটর, লঙ্কা প্রিমিয়ার লীগ, সরাসরি দেখবেন যেখানে (ভারত ও বাংলাদেশ)
সংযুক্ত আরব আমিরাত দল: মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), বৃত্য অরবিন্দ (উইকেটরক্ষক), আসিফ খান, আরিয়ানশ শর্মা, অংশ ট্যান্ডন, বেসিল হামিদ, আলী নাছির, অয়ন আফজাল খান, মহম্মদ জাওয়াদুল্লাহ, জুনায়েদ সিদ্দিকী, জহুর খান, সঞ্চিত শর্মা, জশ গিয়ানানি, ইথান ডিসুজা, মহম্মদ ফারাজউদ্দিন, লাভপ্রীত সিং।
নিউজিল্যান্ড দল: চাদ বোয়েস, উইল ইয়াং, মার্ক চ্যাপম্যান, ডেন ক্লিভার (উইকেটরক্ষক), টিম সেইফার্ট, জেমস নিশাম, রচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, টিম সাউদি (অধিনায়ক), জ্যাকব ডাফি, কোল ম্যাককঞ্চি, ডিন ফক্সক্রফট, বেন লিস্টার, আদিত্য অশোক।
কবে, কোথায় আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
১৭ আগস্ট দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium) প্রথম টি-২০ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ?
সংযুক্ত আরব আমিরাত বনাম নিউজিল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)