Texas Super Kings vs MI New York, MLC 2025 Dream11 Prediction: টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্কের ম্যাচে এগিয়ে কে? একনজরে MLC 2025 Dream11 Prediction
আগামিকাল, ৩০ জুন মুখোমুখি হবে Texas Super Kings বনাম MI New York। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে (Grand Prairie Stadium, Dallas) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Texas Super Kings vs MI New York, MLC 2025 Dream11 Prediction: টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫ (MLC 2025)-এর ২১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আগামিকাল, ৩০ জুন মুখোমুখি হবে Texas Super Kings বনাম MI New York। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে (Grand Prairie Stadium, Dallas) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। টেক্সাস সুপার কিংস শেষ ম্যাচে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে (Los Angeles Knight Riders) ৫২ রানে হারিয়েছে। সেই ম্যাচে ডোনোভান ফেরেরা (Donovan Ferreira) ২১ বলে ৪৩ রান করে ম্যাচ সেরা হন। অন্যদিকে, এমআই নিউ ইয়র্ক শেষ ম্যাচে সিয়াটল অর্কাসের (Seattle Orcas) কাছে শেষ ওভার থ্রিলারে হেরে যায়। Los Angeles Knight Riders vs Seattle Orcas, MLC 2025 Scorecard: লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সকে হারিয়ে টানা দ্বিতীয় জয় সিয়াটল অর্কাসের
টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্ক
টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, ডালাসের গ্র্যান্ড প্রেয়ারী স্টেডিয়ামে আবহাওয়া পরিষ্কার থাকবে এবং ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে ৩১-৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যেখানে বৃষ্টির সম্ভাবনা নেই।
পিচ রিপোর্টঃ ডালাসের গ্র্যান্ড প্রেয়ারী স্টেডিয়ামের পিচ খুব ব্যালেন্সড যেখানে ব্যাটসম্যান এবং বোলার উভয়েই ভালো সাহায্য পায়। এই মাঠে চেস করা দল বেশিরভাগ টি২০ আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। এই মাঠে প্রথম ইনিংসের গড় স্কোর ১৪৪ রান।
টসঃ ডালাসের গ্র্যান্ড প্রেয়ারী স্টেডিয়ামে অধিনায়করা চেস করতে চায় সেকারণে প্রথমে বোলিং করতে চাইবে।
টেক্সাস সুপার কিংস বনাম এমআই নিউ ইয়র্ক, এমএলসি ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: ডেভন কনওয়ে, নিকোলাস পুরান
ব্যাটসম্যান: ফ্যাফ ডু প্লেসিস, মিলিন্দ কুমার
অলরাউন্ডার: মার্কাস স্টোইনিস, ডোয়াইন ব্রাভো, মাইকেল ব্রেসওয়েল
বোলার: নূর আহমদ, ট্রেন্ট বোল্ট, মহম্মদ মোহসিন
অধিনায়ক অপশন: মাইকেল ব্রেসওয়েল/ মার্কাস স্টোইনিস
সহ-অধিনায়ক অপশন: ট্রেন্ট বোল্ট/ ফ্যাফ ডু প্লেসিস