SRH vs MI, IPL 2025 Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০ টায়। এই ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)। অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।
Sunrisers Hyderabad vs Mumbai Indians, IPL 2025 Live Streaming: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ৪১ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৩ এপ্রিল মুখোমুখি হবে এসআরএইচ বনাম এমআই (SRH vs MI)। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হয়েছে এই ম্যাচ। হায়দরাবাদে প্যাট কামিন্সের (Pat Cummins) কোণঠাসা টাইগারদের বিরুদ্ধে জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। টানা দুটি জয়ের সাথে টুর্নামেন্টে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে দুর্দান্ত জয় পায় তারা। অন্যদিকে, সানরাইজার্সের জন্য আজকে এমআইয়ের বিরুদ্ধে তাদের আগের ম্যাচের হারের প্রতিশোধ নেওয়ার ভালো সুযোগ রয়েছে। এখনও পর্যন্ত লিগ পর্বে অধারাবাহিক এবং আজ জিততে না পারলে তাদের প্লে-অফের আশা একপ্রকার শেষ হয়ে যাবে। SRH vs MI, IPL 2025 Winning Prediction: সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫
সানরাইজার্স হায়দরাবাদ স্কোয়াডঃ অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ইশান কিষাণ, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), অনিকেত ভার্মা, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জিশান আনসারি, মহম্মদ শামি, ঈশান মালিঙ্গা, রাহুল চাহার, অভিনব মনোহর, জয়দেব উনাদকাট, সচিন বেবি, উইয়ান মুল্ডার, কামিন্দু মেন্ডিস, অথর্ব তাইড়ে, সিমরজিৎ সিং, স্মরণ রবিচন্দ্রন।
মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডঃ রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), রোহিত শর্মা, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরাহ, কর্ণ শর্মা, করবিন বোশ, অশ্বিনী কুমার, রাজ বাওয়া, রবিন মিঞ্জ, রিস টপলি, মুজিব উর রহমান, কৃষ্ণান শ্রীজিত, অর্জুন তেন্ডুলকর, বেভন জ্যাকবস, সত্যনারায়ণ রাজু, ভিগনেশ পুথুর।
আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
২৩ এপ্রিল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে (Rajiv Gandhi International Stadium, Hyderabad) আয়োজিত হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ?
সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্স, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)