Asia Cup 2025 Start Time: পুরো ৩০ মিনিট পিছিয়ে গেল এশিয়া কাপ ২০২৫ শুরুর সময়, জানুন কারণ

দুবাই এবং আবু ধাবিতে খেলা এই ম্যাচগুলির সময়সূচী পালটানো হয়েছে। এই সব এখন শুরু হবে, ভারতীয় সময় রাত ৮ টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ টায়)। ম্যাচের শুরু সময়ের পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) এখন বিষয়টি নিশ্চিত করেছে

IND vs PAK in Asia Cup (Photo Credit: InsideSport/ X)

Asia Cup 2025 Start Time: ২০২৫ সালের এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর থেকে, চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। দুবাই এবং আবু ধাবিতে খেলা এই ম্যাচগুলির সময়সূচী পালটানো হয়েছে। এই সব এখন শুরু হবে, ভারতীয় সময় রাত ৮ টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৬:৩০ টায়)। ম্যাচের শুরু সময়ের পরিবর্তন নিয়ে নানা গুঞ্জন থাকলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Council) এখন বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে এই মাসের শুরুতে এসিসি (ACC)-এর ঘোষিত প্রাথমিক সময়সূচিতে, ম্যাচগুলো ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায় শুরু হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে ১৫ সেপ্টেম্বর আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের মধ্যে ম্যাচটি স্থানীয় সময় অনুসারে বিকেল ৪:০০ টায় বা ভারতীয় সময় বিকেল ৫:৩০ টায় শুরু হবে। Asia Cup 2025 All Squads: একনজরে আসন্ন এশিয়া কাপের সব স্কোয়াড

পুরো ৩০ মিনিট পিছিয়ে গেল এশিয়া কাপ ২০২৫ শুরুর সময়

কেন পিছিয়ে গেল এশিয়া কাপ ২০২৫ শুরুর সময়?

আরবের অতিরিক্ত গরমের কারণে এশিয়া কাপ ২০২৫ শুরুর সময় ৩০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।

কবে, কখন শুরু হবে ভারত বনাম এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

আগামী ১৪ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হবে ভারত বনাম পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

কবে, কখন শুরু হবে ভারতের বাকি এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

ভারতের প্রথম গ্রুপ এ ম্যাচ এশিয়া কাপ ২০২৫ এর জন্য সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত হবে রাত ৮ টায়। এছাড়া ওমানের বিরুদ্ধে শেষ গ্রুপ পর্বের খেলা ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হবে রাত ৮টায়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement