Lahore Qalandars vs Peshawar Zalmi, PSL 2025 Scorecard: বাবরের পেশোয়ার জালমির কাছে হার শাহিনের লাহোর কালান্দার্সের, দেখুন পিএসএল ২০২৫ স্কোরকার্ড
গতকাল, ২৪ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয় এই ম্যাচ। লাহোর কালান্দার্সকে (Lahore Qalandars) সাত উইকেটে হারিয়ে লাহোরে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) মরসুমে তাদের দ্বিতীয় জয় পেয়েছে
Lahore Qalandars vs Peshawar Zalmi, PSL 2025 Scorecard: লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ১৪ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। গতকাল, ২৪ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয় এই ম্যাচ। লাহোর কালান্দার্সকে (Lahore Qalandars) সাত উইকেটে হারিয়ে লাহোরে পেশোয়ার জালমি (Peshawar Zalmi) মরসুমে তাদের দ্বিতীয় জয় পেয়েছে। এই মরসুমে লাহোর কালান্দার্সের নেতৃত্ব দিচ্ছেন শাহীন আফ্রিদি (Shaheen Afridi)। অন্যদিকে, পেশোয়ার জালমির দায়িত্বে রয়েছেন বাবর আজম (Babar Azam)। জালমির অধিনায়ক বাবর আজম টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথম ব্যাটিং করতে গিয়ে লাহোর কালান্দার্সের পুরো দল ১৯.৩ ওভারে মাত্র ১২৮ রান করে অলআউট হয়ে যায়। তাদের হয়ে সিকন্দর রাজা (Sikandar Raza) সর্বাধিক ৫২ রানের অসাধারণ ইনিংস খেলেন ৩৮ বলে। অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ১৬ রান করেন। Colin Munro vs Iftikhar Ahmed, PSL 2025: পিএসএল ম্যাচে 'চাকিং' করেছেন ইফতিখার আহমেদ, বড় অভিযোগ কলিন মুনরোর
লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি, পিএসএল ২০২৫ স্কোরকার্ড
বল হাতে জালমিকে প্রথম বড় সাফল্য এনে দেন আলজারি জোসেফ (Alzarri Joseph)। তিনি তিনটি করে উইকেট নেন। এছাড়া হুসাইন তালাত (Hussain Talat) এবং লুক উড (Luke Wood) দুটো উইকেট নেন। নিয়েছেন। ২০ ওভারে ১৩০ রান তাড়া করতে নেমে জালমি প্রথমে হোঁচট খায়। মাত্র সাত রানের স্কোরে দলের দুই ব্যাটসম্যান প্যাভেলিয়নে ফিরে যান। তবে শেষ পর্যন্ত মাত্র ১৬.৪ ওভারে তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাবররা। জালমির হয়ে অধিনায়ক বাবর আজম ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। এই দারুণ ইনিংসে বাবর আজম সাতটি চার এবং একটি ছক্কা মারেন। বাবর আজম ছাড়াও হুসাইন তালাত ৫১ রান করেন। বল হাতে লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি দুটি উইকেট তুলে নেন। তার পাশাপাশি হারিস রউফ (Haris Rauf) একটি উইকেট নেন।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)