SA vs PAK 1st Test Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট, সরাসরি দেখবেন যেখানে
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়। ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে এবং অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা অ্যাপে।
South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 1st Test Live Streaming: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। আজ, বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত জয়ের পর পাকিস্তান ক্রিকেট দল এখন বক্সিং ডে টেস্টেও এই ধারা অব্যাহত রাখতে চাইবে। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে জায়গা করবে কোন দল সেদিক থেকে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তানের মধ্যে সিরিজটি বিশাল গুরুত্ব পাবে। ফাইনালে জায়গা পুরোপুরি পাকা করতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট ম্যাচের অন্তত একটিতে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগামী বছরের ৩ জানুয়ারি কেপটাউনের নিউল্যান্ডসে শুরু হবে দ্বিতীয় টেস্ট। SA Playing XI Against PAK: পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডে টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ?
২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে (SuperSport Park, Centurion) আয়োজিত হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ১ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্পোর্টস ১৮ নেটওয়ার্কে (Sports 18 Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ?
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, প্রথম টেস্ট ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওসিনেমা (JioCinema) অ্যাপে।