Royal Challengers Bangalore vs Gujarat Titans, IPL Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স, আইপিএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়

RCB Clan, IPL 2023 (Photo Credit: Royal Challengers Bangalore/ Twitter)

আজ ২১ মে আইপিএলের ষোড়শ আসরের ৭০ নম্বর ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ও গুজরাত টাইটান্স (Gujarat Titans)। এটি ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতে জয় তুলে নিয়ে গুজরাত টাইটান্স ইতিমধ্যেই শীর্ষে থাকা নিশ্চিত করে ফেলেছে। রশিদ খান ও মহম্মদ শামি দু'জনেই উইকেট শিকারীদের তালিকায় শীর্ষে থাকায় গুজরাত টাইটান্সের বোলিং ইউনিট বেশ চমকে দিয়েছে। অন্যদিকে, প্লে-অফে ওঠার লড়াইয়ে গুজরাতের বিরুদ্ধে জিততে মরিয়া রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসিসের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে টানা দু'ম্যাচে জয় পেয়েছে আরসিবি। তাদের রান রেটও প্লে-অফের বাকী দুই দাবিদারের থেকে অনেক বেশী। ম্যাচ জিতলেই তাই তারা সোজা প্লে-অফে চলে যাবে।

কবে, কোথায় আয়োজিত হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?

২১ মে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম (M.Chinnaswamy Stadium, Bengaluru) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও গুজরাত টাইটান্স।

কখন থেকে শুরু হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি টিভিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত টাইটান্স,আইপিএলের ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement