RR vs RCB, IPL 2025 Dream11 Prediction: আজ রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
আজ, ১৩ এপ্রিল মুখোমুখি হবে আরআর বনাম আরসিবি (RR vs RCB)। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Rajasthan Royals vs Royal Challengers Bengaluru, IPL 2025 Dream11 Prediction: রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ (IPL 2025)-এর ২৮ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৩ এপ্রিল মুখোমুখি হবে আরআর বনাম আরসিবি (RR vs RCB)। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে (Sawai Mansingh Stadium, Jaipur) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে আরআর মরসুমের প্রথম হোম ম্যাচ থেকে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করেছে। আজ ঘরের মাঠে জয় দিয়ে পয়েন্ট টেবিলের নীচের অর্ধেক থেকে উপরে ওঠতে চাইবে। অন্যদিকে, পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে চতুর্থ স্থানে থাকা আরসিবি পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে আরও একটি শক্তিশালী অ্যাওয়ে ম্যাচে জয়ের খোঁজে রয়েছে। Travis Head Glenn Maxwell Fight Video: আইপিএলে অজি তারকাদের ঝামেলা! দেখুন পাঞ্জাব বনাম হায়দরাবাদের ম্যাচে হেড-ম্যাক্সওয়েলের রেষারেষির ভিডিও
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ ম্যাচ চলাকালীন জয়পুরের আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে এবং বৃষ্টির কোনও সম্ভাবনা থাকবে না। AccuWeather এর রিপোর্ট অনুযায়ী, খেলা চলাকালীন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।
পিচ রিপোর্টঃ রাজয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যান এবং বোলার উভয়ের জন্যই সমান সুযোগ থাকে। দ্বিতীয় ইনিংসে খেলা এগিয়ে যাওয়ার সাথে সাথে পিচ স্পিনারদের সাহায্য করতে পারে। যে ব্যাটসম্যানরা স্পিন ভাল খেলে তারা বড় রান করতে পারবে তাদের এই মাঠে বাড়তি সুবিধা আছে। অন্যদিকে পেসাররা যদি তাদের লেন্থ পরিবর্তন করতে পারে তবে তারাও সাফল্য পাবে।
টসঃ আইপিএল ২০২৪-এ, পাঁচটি ম্যাচ এই ভেন্যুতে খেলা হয়েছিল। এই পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে রান তাড়া করা দল। তাই টস জিতে আগে বল করা পছন্দ করতে পারেন অধিনায়করা।
রাজস্থান রয়্যালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: সঞ্জু স্যামসন, ফিল সল্ট
ব্যাটসম্যান: বিরাট কোহলি, শিমরন হেটমায়ার, রজত পাটিদার
অলরাউন্ডার: ওয়ানিন্দু হাসারাঙ্গা, ক্রুনাল পান্ডিয়া, রিয়ান পরাগ
বোলার: জশ হ্যাজেলউড, যশ দয়াল, মাহিশা থিকশানা
অধিনায়ক অপশন: ফিল সল্ট/ রজত পাটিদার
সহ-অধিনায়ক অপশন: সঞ্জু স্যামসন/ ক্রুনাল পান্ডিয়া
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)