PAK vs BAN 2nd T20I Dream11 Prediction: পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction
আজ, ৩০ মে মুখোমুখি হবে PAK বনাম BAN। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Pakistan National Cricket Team vs Bangladesh National Cricket Team, Dream11 Prediction: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, টি২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৩০ মে মুখোমুখি হবে PAK বনাম BAN। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। সলমন আগার (Salman Agha) নেতৃত্বে পাকিস্তান প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩৭ রানে পরাজিত করেছে। পাকিস্তান প্রথম ইনিংসে ২০১ রান করে এবং তারপর সফরকারী দলকে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট করে দেয়। সলমন ৩৪ বলে ৫৬ রান করে এবং হাসান আলি (Hasan Ali) ৩০ রানে ৫ উইকেট নিয়ে কেরিয়ারের সেরা বোলিং করেন। শাদাব খান (Shadab Khan) অলরাউন্ড পারফর্ম্যান্সের দেন ২৫ বলে ৪৮ রান করে এবং ২টি উইকেট এবং দুইটি ক্যাচ নিয়ে। PAK vs BAN 1st T20I Scorecard: হাসান আলির ৫ উইকেট, বাংলাদেশকে সহজেই হারাল পাকিস্তান
পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজ
পাকিস্তান বনাম বাংলাদেশ, টি২০ সিরিজ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ লাহোরে পাকিস্তাব বনাম বাংলাদেশের ম্যাচে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৪০° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯° সেলসিয়াস হবে।
পিচ রিপোর্টঃ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ব্যাটিংয়ের জন্য ভালো, প্রথম ছয় ওভারে নতুন বলে বোলারদের জন্য কিছুটা সুযোগ রয়েছে। ব্যাটসম্যানরা এই পিচ থেকে ভালো পেস এবং বাউন্স পাবে। তারা প্রথম বল থেকে নিজেদের শট খেলার চেষ্টা চালিয়ে যাবে।
টসঃ এই মাঠে অধিকাংশ ম্যাচেই যেসব দল প্রথমে ব্যাট করে সেই দলগুলোই জিতেছে, এবং আজকেও দুই দলই প্রথমে টসে জিতে ব্যাট করতে চাইবে।
পাকিস্তান বনাম বাংলাদেশ দ্বিতীয় টি২০ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: লিটন দাস, মহম্মদ হারিস
ব্যাটসম্যান: সাইম আইয়ুব, ফখর জামান, তানজিদ হাসান
অলরাউন্ডার: শাদাব খান, মাহেদি হাসান
বোলার: হারিস রউফ, আবরার আহমেদ, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন
অধিনায়ক অপশন: লিটন দাস/ সাইম আইয়ুব
সহ-অধিনায়ক অপশন: ফখর জামান/ শাদাব খান