Oval Invincibles vs Manchester Originals, The Hundred 2025 Dream11 Prediction: ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালসের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction

আজ, ৯ আগস্ট মুখোমুখি হবে Oval Invincibles বনাম Manchester Originals। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।

Oval Invincibles vs Manchester Originals (Photo Credit: Manchester Originals/ IG)

Oval Invincibles vs Manchester Originals, The Hundred 2025 Dream11 Prediction: ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025)-এর পাঁচ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ৯ আগস্ট মুখোমুখি হবে Oval Invincibles বনাম Manchester Originals। লন্ডনের কেনিংটন ওভালে (Kennington Oval, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। ওভাল ইনভিন্সিবলরা দুইবারের চ্যাম্পিয়ন। তাদের দলে থাকা স্যাম কারান (Sam Curran) এবং রাশিদ খানের (Rashid Khan) বোলিং দলকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে, ম্যানচেস্টার অরিজিনালস শেষ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে চাইবে। তাদের ব্যাটিং লাইনআপে জস বাটলার (Jos Buttler), ফিল সল্ট (Phil Salt) এবং হেনরিখ ক্লাসেনের (Heinrich Klaasen) মতো প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। Harry Brook Catch Video: দ্য হান্ড্রেডে অবিশ্বাস্য ক্যাচ হ্যারি ব্রুকের, হতবাক নেটপাড়া; দেখুন ভাইরাল ভিডিও

ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, দ্য হান্ড্রেড ২০২৫

 

View this post on Instagram

 

A post shared by Manchester Originals (@manchesteroriginals)

ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের খুঁটিনাটি

আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, লন্ডনের কেনিংটন ওভালে বর্তমানে আবহাওয়া বেশ ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২১° সেলসিয়াস হবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই, তবে আকাশে মেঘ থাকবে।

পিচ রিপোর্টঃ লন্ডনের কেনিংটন ওভালের পিচ ব্যাটসম্যানদের বাড়তি সুবিধা দেয়। এই পিচে সাধারণত ভালো গতি এবং বাউন্স থাকে, যা ব্যাটসম্যানদের বড় শট খেলতে সাহায্য করে। এই পিচে পেস বোলাররা নতুন বলে ভালো সিম পায় মেঘলা দিনে। খেলা যত এগোবে স্পিনাররা মাঝের ওভারগুলিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। মোটের উপর, এটি একটি ভাল ক্রিকেট পিচ যেখানে হাই স্কোরের ম্যাচ হবে।

টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে চেস করতে চাইবে কারণ পিচ ব্যাটিংয়ের জন্য বেশ ভালো।

ওভাল ইনভিন্সিবলস বনাম ম্যানচেস্টার অরিজিনালস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন

উইকেটরক্ষক: জস বাটলার, হেনরিখ ক্লাসেন

ব্যাটসম্যান: উইল জ্যাকস, ফিল সল্ট, মার্ক চ্যাপম্যান, তাওয়ান্ডা মুইয়ে

অলরাউন্ডার: স্যাম কারান, টম কারান, লুইস গ্রেগরি

বোলার: রাশিদ খান, নূর আহমেদ

অধিনায়ক অপশন: রাশিদ খান/ জস বাটলার

সহ-অধিনায়ক অপশন: স্যাম কারান/ উইল জ্যাকস

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement