IND vs BAN T20I: দেশের জার্সিতে অভিষেক মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডির

আইপিএলে অসাধারণ পারফরম্যান্স করে অবশেষে প্রথমবার দেশের জার্সিতে খেলার সুযোগ পেলেন স্পিডস্টার মায়াঙ্ক যাদব, ও প্রতিশ্রুতিমান ব্যাটার নীতীশ রেড্ডি।

Suryakumar Yadav Milestone Photo Credit: Twitter@mufaddal_vohra

রবিবার গোয়ালিয়রে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে মায়াঙ্ক, নীতীশকে প্রথম একাদশে রাখলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্তো। তার মানে সূর্যকুমার যাদবদের রান তাড়া করে ম্যাচ জিততে হবে। আন্তর্জাতিক টি-২০ থেকে রোহিত শর্মা, বিরাট শর্মা, রবীন্দ্র জাদেজাদের অবসরের পর দেশের মাটিতে এটাই ভারতের প্রথম কুড়ির ওভারের সিরিজ।

দীর্ঘ তিন বছর পর দেশের জার্সিতে খেলছেন কেকেআর-এর তারকা স্পিনার বরুণ চক্রবর্তীও। উইকেটকিপার-ওপেনার হিসেবে খেলছেন সঞ্জু স্যামসন। সঞ্জুর সঙ্গে ওপেন করবেন অভিষেক শর্মা।

দেশের জার্সিতে অভিষেক মায়াঙ্ক যাদব, নীতীশ রেড্ডি-র

রিঙ্কু সিং,রিয়ান পরাগও প্রথম একাদশে রয়েছে। দুই স্পেশালিস্ট পেসার হিসেবে আছেন আর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব। দুই স্পিনার হিসেবে বরুণ চক্রবর্তীর সঙ্গে খেলছেন ওয়াশিংটন সুন্দর।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement