London Spirit vs Trent Rockets, Hundred 2025 Dream11 Prediction: লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটসের ম্যাচে এগিয়ে কে? কি বলছে The Hundred 2025 Dream11 Prediction
আজ, ১৪ আগস্ট মুখোমুখি হবে London Spirit বনাম Trent Rockets। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
London Spirit vs Trent Rockets, The Hundred 2025 Dream11 Prediction: লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ (The Hundred 2025)-এর ১৩ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ আগস্ট মুখোমুখি হবে London Spirit বনাম Trent Rockets। লন্ডনের লর্ডসে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। লন্ডন স্পিরিট এই মরসুমে এখন পর্যন্ত তিনটির মধ্যে একটি ম্যাচ জিতেছে এবং ছয় নম্বরে রয়েছে। শেষ ম্যাচে লন্ডন স্পিরিট ম্যানচেস্টার অরিজিনালসের কাছে হেরে যায়। অন্যদিকে, ট্রেন্ট রকেটস তাদের দুই ম্যাচে জয় লাভ করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে। ট্রেন্ট রকেটস শেষ ম্যাচে নর্দার্ন সুপারচার্জারসকে হারিয়েছে। Rashid Khan Unwanted Record: লিয়াম লিভিংস্টোনের বিস্ফোরক ব্যাটিংয়ে লজ্জার রেকর্ড রাশিদ খানের নামে, দেখুন ভিডিও
লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫
লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ AccuWeather অনুযায়ী, লন্ডনের লর্ডসে বর্তমানে আবহাওয়া বেশ ভালো। খেলা চলাকালীন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২২° সেলসিয়াস হবে এবং বৃষ্টির সম্ভাবনা ১% এবং আকাশে মেঘ থাকবে ৪%।
পিচ রিপোর্টঃ লন্ডনের লর্ডসে পিচ বোলিং দলের জন্য বেশী সুবিধাজনক। গ্রিন টপ পিচ এবং ভালো বাউন্স এটিকে ভালো উইকেট বানায়। ব্যাটসম্যানরা পিচের পেস এবং বাউন্সকে ভালোভাবে ব্যবহার করতে পারে। তবে মাঝের ওভারে স্পিনাররাও সুযোগ পাবে। এই পিচে ধরে খেললে রান ভালো আসে এবং পরের দিকে পিচ আরও সহজ হয়ে যায়।
টসঃ যে দল টসে জিতবে তারা প্রথমে চেস করতে চাইবে কারণ এই পিচে প্রচুর রান আসে।
লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস, দ্য হান্ড্রেড ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: জেমি স্মিথ, টম ব্যান্টন
ব্যাটসম্যান: ডেভিড ওয়ার্নার, জো রুট
অলরাউন্ডার: মার্কাস স্টোইনিস, লিয়াম ডসন, অ্যাশটন টার্নার
বোলার: লকি ফার্গুসন, স্যাম কুক, আকিল হোসেন, অলি স্টোন
অধিনায়ক অপশন: ডেভিড ওয়ার্নার/ জো রুট
সহ-অধিনায়ক অপশন: জেমি স্মিথ/ টম ব্যান্টন