Lahore Qalandars vs Multan Sultans, PSL 2025 Dream11 Prediction: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানসের ম্যাচে এগিয়ে কে? একনজরে পিএসএলের Dream11 Prediction
আজ, ২৬ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল।
Lahore Qalandars vs Multan Sultans, PSL 2025 Dream11 Prediction: লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ১৬ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২৬ এপ্রিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। গত মরসুমের ফাইনালিস্ট মুলতান সুলতানস (Multan Sultans) এই মরসুমে প্রত্যাশা পূরণ করতে পারেনি। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে টেবিলের তলানিতে নেমে গেছে তারা। আগের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) কাছে ৭ উইকেটে হেরেছিল তারা। তবে ঘরের মাঠে খেলে ২২ এপ্রিল লাহোরের বিপক্ষে ৩৩ রানের বিশাল জয় পায় মুলতান। এমনিতেও টানা দুই ম্যাচ হারের পর লাহোরও এই ম্যাচে নামছে। গতবার পেশোয়ার জালমির (Peshawar Zalmi) কাছে সাত উইকেটে হেরেছিল তারা। Karachi Kings vs Quetta Gladiators, PSL 2025 Scorecard: লো স্কোরিং থ্রিলারে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে হারাল করাচি কিংস, একনজরে পিএসএল ২০২৫ স্কোরকার্ড
লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫
লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচের খুঁটিনাটি
আবহাওয়াঃ খেলা চলাকালীন আকাশ পরিষ্কার থাকবে বলে আশা করা হচ্ছে। অ্যাকুওয়েদারের রিপোর্ট অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই।
পিচ রিপোর্টঃ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের পিচ ভালো ব্যাটিং ট্র্যাক। এই পিচের পেস এবং বাউন্স ব্যাটিংয়ের জন্য ভালো। ভেন্যুতে গরম আবহাওয়ার পূর্বাভাস থাকায় ফাস্ট বোলাররা হয়তো সাহায্য পাবেন না। তাই লাহোরে সাফল্যের জন্য পেসারদের হিট দ্য ডেক বোলিং করতে হবে। তবে ম্যাচের শেষের দিকে স্পিনাররা ভালো টার্ন পেতে পারে।
টসঃ এই ভেন্যুতে এখনও অবধি যতগুলি পিএসএলের ম্যাচ হয়েছে সেখানে বড় টার্গেট দেওয়া সহজ। তবে রাতের খেলা হওয়ায় টস জয়ী অধিনায়ক প্রথমে বোলিং করতে চাইবেন এবং প্রতিপক্ষের সেট করা রান তাড়া করতে চাইবেন।
লাহোর কালান্দার্স বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচের Dream11 প্রেডিকশন
উইকেটরক্ষক: মহম্মদ রিজওয়ান, স্যাম বিলিংস, উসমান খান
ব্যাটসম্যান: ড্যারিল মিচেল, ফখর জামান, আবদুল্লাহ শফিক
অলরাউন্ডার: মাইকেল ব্রেসওয়েল, সিকান্দার রাজা
বোলার: শাহিন শাহ আফ্রিদি, আসিফ আফ্রিদি
অধিনায়ক অপশন: ড্যারিল মিচেল/ সিকান্দার রাজা
সহ-অধিনায়ক অপশন: মাইকেল ব্রেসওয়েল/ ফখর জামান
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)