Karachi Kings vs Quetta Gladiators, PSL Live Streaming: করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্স পিএসএল, জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
কবে, কোথায়, কীভাবে দেখবেন পাকিস্তান সুপার লিগ ২০২৩-এর করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ জেনে নিন
আজ ১৮ ফেব্রুয়ারি পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ৬ নম্বর ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস (Karachi Kings) ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স (Quetta Gladiators)। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) অনুষ্ঠিত হবে ম্যাচটি। পেশোয়ার জালমির (Peshawar Zalmi) বিপক্ষে উদ্বোধনী ম্যাচে কিংস ২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে মাত্র দুই রানে হেরে যায়। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় লাভ করে তারা। অন্যদিকে, কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের শুরুটা একদম ভালো হয়নি। মুলতান সুলতানসের বিপক্ষে ১১০ রানে গুটিয়ে যায় তারা।
কবে, কোথায় আয়োজিত হবে করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের খেলা?
পাকিস্তান সুপার লিগের করাচি কিংস বনাম কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।