Karachi Kings vs Multan Sultans, PSL 2025 Winning Prediction: করাচি কিংস বনাম মুলতান সুলতানসের ম্যাচে জয়ী হবে কোন দল? কি বলছে Winning Prediction
আজ, ১২ এপ্রিল করাচির জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction?
Karachi Kings vs Multan Sultans, PSL 2025 Winning Prediction: করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ (PSL 2025)-এর ৩ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ এপ্রিল করাচির জাতীয় স্টেডিয়ামে (National Stadium, Karachi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দুই দলই চাইবে আজ জয় নিয়ে সেরাটা দিতে। কিন্তু কি বলছে Winning Prediction? পিএসএলের গত আসরে খারাপ পারফরম্যান্স করে করাচি কিংস (Karachi Kings)। তারা টুর্নামেন্টে মাত্র ৪টি ম্যাচ জিততে সক্ষম হয় এবং লিগ পর্ব থেকেই বিদায় নেয়। আগের আসরে করাচি কিংসের হয়ে সর্বোচ্চ রান করেন শোয়েব মালিক (Shoaib Malik) এবং সর্বোচ্চ উইকেট নিয়েছেন হাসান আলী। অন্যদিকে, পিএসএলের গত আসরে রানার্সআপ মুলতান সুলতানস (Multan Sultans)। গত আসরের ফাইনালে ইসলামাবাদ ইউনাইটেডের (Islamabad United) কাছে হেরেছিল তারা। গত আসরে মুলতান সুলতানসের হয়ে সর্বোচ্চ রান করেন উসমান খান (Usman Khan) এবং সর্বোচ্চ উইকেট শিকারি উসামা মীর (Usama Mir)। Karachi Kings vs Multan Sultans, PSL 2025 Dream11 Prediction: আজ করাচি কিংস বনাম মুলতান সুলতানসের ম্যাচে এগিয়ে কে? একনজরে পিএসএলের Dream11 Prediction
করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫
করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচের হেড টু হেডঃ
পিএসএলে এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে করাচি কিংস বনাম মুলতান সুলতানস। এই ১৫টি ম্যাচের মধ্যে করাচি কিংস জিতেছে ৬ বার এবং মুলতান সুলতানস ৭ বার জিতেছে।
করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচের টস ভবিষ্যদ্বাণীঃ
এই ভেন্যুতে এটি পিএসএল ২০২৫ এর প্রথম ম্যাচ। রেকর্ড বলে এই মাঠের পিচ উভয় ইনিংসেই ব্যাটিংয়ের জন্য স্বর্গ। তাই টস জিতে অধিনায়ক সম্ভবত এই ভেন্যুতেই প্রথমে বোলিং করবেন।
করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচের স্কোরের ভবিষ্যদ্বাণী
প্রথম ইনিংস: ১৮৫-১৯৫ রান
দ্বিতীয় ইনিংস: ১৯০-২০০ রান
করাচি কিংস বনাম মুলতান সুলতানস, পিএসএল ২০২৫ ম্যাচে আমাদের Winning Prediction
করাচি কিংস দলে প্রচুর সুপারস্টার থাকলেও মুলতান সুলতানদের লাইনআপে বেশ ভালো, এককথায় অলরাউন্ড স্কোয়াড মনে হচ্ছে। তাই এই লড়াইয়ে জয় অর্জনের জন্য মহম্মদ রিজওয়ানের জন্য ফেভারিট।
Google বলছে, আজ করাচি কিংসের জেতার সম্ভাবনা-৫৩% এবং মুলতান সুলতানসের সম্ভাবনা-৪৭%