IND W vs AUS W 3rd ODI Toss Update: টসে জিতে প্রথমে ব্যাট করবে অস্ট্রেলিয়া, একনজরে দু'দলের একাদশ
ভারতের অধিনায়কত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। তিনি আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।
India Women National Cricket Team vs Australia Women National Cricket Team: ভারত মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর তৃতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ২০ সেপ্টেম্বর মুখোমুখি হবে IND W বনাম AUS W। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে (Arun Jaitley Stadium, Delhi) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ভারতের অধিনায়কত্বে রয়েছেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়কত্বের দায়িত্বে রয়েছেন অ্যালিসা হিলি (Alyssa Healy)। তিনি আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। IND W vs AUS W 3rd ODI Pitch and Weather Report: একনজরে ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা তৃতীয় ওয়ানডে ম্যাচের পিচ এবং আবহাওয়া রিপোর্ট
ভারত মহিলা বনাম অস্ট্রেলিয়া মহিলা, তৃতীয় ওয়ানডে টস আপডেট
ভারতীয় মহিলা দলের একাদশঃ প্রতীকা রাওয়াল, স্মৃতি মন্ধানা, হারলিন দেওল, হরমনপ্রীত কৌর (অধিনায়ক) দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক) রাধা যাদব, অরুন্ধতী রেড্ডি, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, রেনুকা সিং ঠাকুর।
অস্ট্রেলিয়া মহিলা দলের একাদশঃ অ্যালিসা হিলি (অধিনায়ক), জর্জিয়া ভল, এলিস পেরি, বেথ মুনি, গ্রেস হ্যারিস, অ্যাশলে গার্ডনার, তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়্যারহ্যাম, আলানা কিং, কিম গার্থ, মেগান শাট।