IND vs NZ, ICC ODI World Cup Live Streaming: গত বিশ্বকাপ সেমিফাইনালের প্রতিশোধে কিউইদের বিপক্ষে ভারত; সরাসরি দেখবেন যেখানে
ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়
আজ ২২ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ২১তম ম্যাচে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। শেষ ম্যাচে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশকে পরাস্ত করে ভারত। ৮ ওভার তিন বল বাকি থাকতেই ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে আট উইকেট হারিয়ে ২৫৬ রান করে বাংলাদেশ। রান তাড়া করতে নেমে ৪১ ওভারে তিন উইকেট হারিয়ে ২৬১ রান করে ভারত। অন্যদিকে, চেন্নাইয়ের চেপক স্টেডিয়ামে আফগানিস্তানকে ১৪৯ রানে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের উইল ইয়ং (৫৪), টম লাথাম (৬৮) গ্রেন ফিলিপিস (৭১)-এর সৌজন্যে ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৮ রান করে। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৪.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।
ওয়ানডেতে ১১৬ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ১১৬ টি ম্যাচের মধ্যে ভারত ৫৮ বার জিতেছে এবং নিউজিল্যান্ড ৫০ বার জিতেছে। ৭টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। ১টি ম্যাচ টাই হয়েছে। আইসিসি ওয়ানডে বিশ্বকাপে ৯টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এই ৯টি ম্যাচের মধ্যে ভারত ৩টি জিতেছে এবং নিউজিল্যান্ড ৫ বার জিতেছে। ১টি ম্যাচ কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। বিশ্বকাপে এই দুই দল একে অপরের মুখোমুখি হওয়ার সময় ভারতের সর্বোচ্চ স্কোর ২৫২ রান এবং নিউজিল্যান্ডের সর্বোচ্চ স্কোর ২৫৩। Hardik Pandya: রবিবার কিউই ম্যাচে খেলতে পারছেন না হার্দিক, পরিবর্তে হয়তো সূর্য
ভারতের দলঃ রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, অক্ষর প্যাটেল, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব।
নিউজিল্যান্ডের দলঃ কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।
কবে, কোথায় আয়োজিত হবে ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
২২ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala) ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম নিউজিল্যান্ড।
কখন থেকে শুরু হবে ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ?
ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ২ঃ৩০টেয়।
জেনে নিন টিভিতে কোথায় ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি টিভিতে ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ ভারত দেখবেন স্টার স্পোর্টসে এবং বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ
সরাসরি অনলাইনে ভারত বনাম নিউজিল্যান্ড, ২০২৩ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar) অ্যাপে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)