IND vs AUS 4th Test, Day 3 Stumps: শুভমন-বিরাটের জুটিতে ভারতের স্কোর প্রায় ৩০০, তবুও পিছিয়ে ১৯১ রানে
ভারতের স্কোর- ২৮৯/৩; শুভমন গিল- ১২৮(২৩৫), বিরাট কোহলি- ৫৯*(১২৮)
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে মাত্র এক উইকেট খুইয়েছে ভারত। ২৩৫ বলে ১২৮ রানে নাথান লায়ানের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। বিরাট তাঁর অর্ধশতরানের সঙ্গে টেস্টে তাঁর ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। কাল সকালে ৫৯ রানে বিরাট এবং ১৬ রানে জাদেজা ব্যাটিং করতে নামবেন। বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজার লক্ষ্য হবে আরও একটি বড় পার্টনারশিপ করার। তৃতীয় দিনের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারতীয় ইনিংসের হাল ধরেন চেতেশ্বর পূজারা ও শুভমন গিল। সেশনের শেষ ওভারে মারফির বলে আউট হন পূজারা। তৃতীয় দিনের প্রথম সেশনে রোহিত শর্মাকে ৩৫ রানে আউট করেন ম্যাথু কুহনেম্যান।
ভারত চাইবে দ্রুত রান করে চাপমুক্ত হতে। অন্যদিকে, অস্ট্রেলিয়া দ্রুত কিছু আঘাতের আশায় রয়েছে, তারা চাইবে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে। মিচেল স্টার্কের রূপে মাত্র একজন পেসারকে মাঠে নামিয়েছে সফরকারীরা। ক্যামেরন গ্রিনের ব্যাটের সাহায্যে দুর্দান্ত ইনিংসের পর তাঁর বল করাটাও গুরুত্বপূর্ণ হবে। নাথান লায়ন, যিনি ইন্দোরে দারুণ বোলিং করে অজিদের জয় এনে দেন, তিনিও সেটি পুনরাবৃত্তির আশায় থাকবেন। প্রথম ইনিংসে ৪৮০ রান তোলে অজিরা।