Ind vs Aus 1st Test 2nd Day, BGT 2023 Live Streaming: ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন, জেনে নিন কোথায়, কখন সরাসরি বিনামূল্যে দেখবেন খেলা

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে। অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে।

IND vs AUS Nagpur Test 2023 (Photo Credit: BCCI/Twitter)

আজ ১০ ফেব্রুয়ারি নাগপুরে ২০২৩ বর্ডার গাভাস্কার ট্রফির (Border-Gavaskar Trophy) ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দ্বিতীয় দিন। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স (Pat Cummins)। ভারতের হয়ে অভিষেক হয়েছে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) ও কে এস ভরতের (KS Bharat)। অস্ট্রেলিয়ার হয়ে দলে আসছেন টড মারফি (Todd Murphy)। দিনের শুরুতেই ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা প্রথম চার ওভারেই যথাক্রমে মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজের শিকার হন। স্মিথ ও লাবুশেনের ৮২ রানের জুটি ভাঙ্গেন জাদেজা। এরপর অ্যালেক্স ক্যারি ও পিটার হ্যান্ডসকম্বের পাল্টা আক্রমণাত্মক জুটি ভেঙ্গে অশ্বিন তাঁর টেস্টে ৪৫০ উইকেট সম্পূর্ণ করেন। রবীন্দ্র জাদেজা ৫ ও অশ্বিন ৩ টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে অলআউট করে। তৃতীয় সেশনের শেষের দিকে লোকেশ রাহুলকে হারানোর পর রোহিত ৫৬ রানে এবং রবিচন্দ্রন অশ্বিন নাইট ওয়াচম্যান হয়ে এখনও ক্রিজে।

 কোথায় আয়োজিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ? 

৯ ফেব্রুয়ারি সকালে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium, Nagpur) ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে মুখোমুখি হবে ভারত বনাম অস্ট্রেলিয়া।

কখন থেকে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্ট দ্বিতীয় দিন,বর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচ?

ভারতীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে ম্যাচ।

টিভিতে কোন চ্যানেলে দেখবেন এই ম্যাচ?

ভারতে এই ম্যাচ সরাসরি দেখা যাবে স্টার- এর স্পোর্টস চ্যানেলে (Star Sports Network)। স্টার-এর স্পোর্টস চ্যানেলে হিন্দি কমেন্ট্রিতে সরাসরি দেখানো হবে খেলা। এছাড়া বিনামূল্যে খেলা দেখতে পাবেন দূরদর্শন স্পোর্টসে (Doordarshan Sports)।

অনলাইনে সরাসরি কীভাবে দেখা যাবে এই খেলা?

অনলাইনে সরাসরি স্ট্রিমিং দেখতে পাবেন ডিজনি+ হটস্টার অ্যাপে (Disney+ Hotstar App)।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement