Sunil Gavaskar Mother Death: প্রয়াত কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারের মা
বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত অসুস্থতার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মৃণাল গাভাসকার।
মুম্বই: দীর্ঘদিন ধরেই ভুগছিলেন। অবশেষে রবিবার মৃত্যু হল প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারের (Former India captain Sunil Gavaskar) মা (mother) মৃণাল গাভাসকারের (Meenal Gavaskar) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত অসুস্থতার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন মৃণাল গাভাসকার। রবিবার চিকিৎসকদের সমস্ত চেষ্টা করে ব্যর্থ করে মৃত্যু হয় তাঁর। মায়ের মৃত্যুর খবর পেয়েও কিন্তু অবিচল রয়েছেন সুনীল গাভাসকার। বর্তমানে তিনি বাংলাদেশে রয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া দ্বিতীয় টেস্টম্যাচের কমেন্ট্রি করতে। সেখানে থাকাকালীন মায়ের মৃত্যুর খবর পেয়েও নিজের কর্তব্যে কোনও অবহেলা করেননি তিনি। ম্যাচের শেষে দর্শকদের অনুরোধে একজনের ব্যাটে অটোগ্রাফ দিতে দেখা যায় তাঁকে।
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Air India Plane Crash Victims Identified: আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় ১৩২ জনের দেহ শনাক্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী রুশিকেশ প্যাটেল
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Advertisement
Advertisement