World Championship of Legends 2024 Live Streaming: ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪, সরাসরি দেখুন

২০২৪ ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়

ENG vs PAK (Photo Credits: X)

ভক্তদের অতীতের প্রিয় খেলোয়াড়দের মাঠে খেলতে দেখার নস্টালজিক মজা ফিরিয়ে দিতে শুরু হয়েছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস, যেখানে ছয়টি ভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটাররা অংশ নিয়েছে। প্রাথমিকভাবে, গ্রুপ পর্বে একটি রাউন্ড-রবিন থাকবে যেখানে শীর্ষ চারটি দল সেমিফাইনালে যাওয়ার আগে প্রতিটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে খেলবে। ফাইনাল হবে ১৩ জুলাই। আজ, চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস ২০২৪-এর ১০ নম্বর ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও পাকিস্তানের চ্যাম্পিয়নরা। ১ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২২ রান সংগ্রাহক ইয়ান বেল এবং ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী হলেন ক্রিস স্কোফিল্ড। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরেছে তারা। অন্যদিকে, ৩ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে পাকিস্তান চ্যাম্পিয়নরা। দলের হয়ে সর্বোচ্চ ১২৪ রান সংগ্রাহক শারজিল খান এবং ৬ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারি সোহেল তানভীর। পাকিস্তান তাদের আগের ম্যাচ ভারতকে ৬৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে। World Championship of Legends 2024 Live Streaming: দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন বনাম ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪, সরাসরি দেখুন

ভারত চ্যাম্পিয়ন্স স্কোয়াডঃ রবিন উথাপ্পা, নমন ওঝা (উইকেটরক্ষক), সুরেশ রায়না, যুবরাজ সিং (অধিনায়ক), গুরকিরত সিং মান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, বিনয় কুমার, হরভজন সিং, ধাওয়াল কুলকার্নি, আরপি সিং, রাহুল শুক্লা, সৌরভ তিওয়ারি, অনুরীত সিং, অম্বাতি রায়ডু, পবন নেগি, রাহুল শর্মা।

ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স স্কোয়াডঃ কেভিন পিটারসেন (অধিনায়ক), ফিল মাস্টার্ড (উইকেটরক্ষক), ইয়ান বেল, রবি বোপারা, ওয়েইস শাহ, কেভিন ও ব্রাইন, আলি ব্রাউন, উসমান আফজাল, ড্যারেন ম্যাডি, ক্রিস স্কোফিল্ড, রায়ান সাইডবটম, সাজিদ মাহমুদ, রায়ান জে সাইডবটম, সমিত প্যাটেল, আজমল শাহজাদ, স্টুয়ার্ট মেকার।

কবে, কোথায় আয়োজিত হবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪? 

৭ জুলাই বার্মিংহামের এজবাস্টনে (Edgbaston, Birmingham) ২০২৪ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসে মুখোমুখি হবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন।

কখন থেকে শুরু হবে ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের ম্যাচটি ভারতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪?

২০২৪ ইংল্যান্ড চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ম্যাচ অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে।

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement