Dubai Capitals vs Desert Vipers, Final, ILT20 2025 Dream XI Prediction: দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপার্স, ফাইনাল ম্যাচে জয়ী হবে কোন দল? একনজরে আইএলটি২০ Dream XI Prediction

এই ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল

Dubai Capitals vs Desert Vipers (Photo Credit: Dubai Capitals/ X)

Dubai Capitals vs Desert Vipers, Final, ILT20 2025 Dream XI Prediction: দুবাই ক্যাপিটালস আইএলটি২০ ২০২৫ মরসুমের ফাইনাল ম্যাচে ডেজার্ট ভাইপার্সের মুখোমুখি হবে। এই ম্যাচটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। দুবাই ক্যাপিটালস লিগ ম্যাচে তারা দশটি ম্যাচের মধ্যে ছয়টি জিতেছে। এরপর তারা ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে তাদের বাছাইপর্বের ম্যাচটি ৫ উইকেটে জিতেছে। যেখানে শাই হোপ ও গুলবাদিন নাইব ব্যাট হাতে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। অন্যদিকে, চলতি টুর্নামেন্টে ডেজার্ট ভাইপার্স দুর্দান্ত ফর্ম দেখিয়েছে। লিগ পর্বে তাদের দশটি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে তারা। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৫ উইকেটে জিতেছে তারা। যেখানে অ্যালেক্স হেলস ২৯ বলে ৪৭ রান এবং ম্যাক্স হোল্ডেন ৩৪ বলে ৪৮ রান করেছেন। IND vs ENG 2nd ODI Dream XI Prediction: কটকে ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream XI Prediction

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামটি চলমান আইএলটি২০ ২০২৫ এ একটি ভালো ট্র্যাক হিসাবে প্রমাণিত হয়েছে। এখানে ব্যাট এবং বলের জন্য সমান সুযোগ থাকে। পিচটি পেসারদের প্রথমদিকে ভালো সাহায্য করে, নতুন বলে দারুণ সুইং পায় তারা। এই পিচে পাওয়ার-প্লে ব্যাটসম্যানদের জন্য আসল পরীক্ষা। তবে, একবার ব্যাটসম্যানরা দাঁড়িয়ে গেলে এই ট্র্যাকে সাবলীল স্ট্রোক খেলা যায়।

-এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ১০টি ম্যাচ খেলা হয়েছে; এর মধ্যে সাতটি ম্যাচ জিতেছে রান তাড়া করা দলটি। টস জিতে অধিনায়ক এই মাঠেই প্রথমে ফিল্ডিং করতে পছন্দ করবেন।

দুবাই ক্যাপিটালস বনাম ডেজার্ট ভাইপার্স, ফাইনালের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: শাই হোপ

ব্যাটসম্যান: অ্যালেক্স হেলস, ম্যাক্স হোল্ডেন, রোভম্যান পাওয়েল

অলরাউন্ডার: সিকান্দার রাজা, গুলবাদিন নাইব, স্যাম কারান, ড্যানিয়েল লরেন্স

বোলার: দুশমন্ত চামীরা, ওবেড ম্যাককয়, ডেভিড পেইন

অধিনায়ক অপশন: অ্যালেক্স হেলস/ গুলবাদিন নাইব

সহ-অধিনায়ক অপশন: শাই হোপ/ স্যাম কারান

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement